এক্সপ্লোর

SSC Protest: 'আমাদের পরীক্ষা দিতে হলে, মুখ্যমন্ত্রী-সাংসদরাও পরীক্ষা দিন', দাবি তুললেন চাকরিহারারা

SSC Agitation: চাকরিহারারা এও বলেন, 'আগে সবাই ফের নির্বাচনে দাঁড়াক, তারপর আমরা পরীক্ষার কথা ভাবব'

কলকাতা: বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের সল্টলেকে বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল। শিক্ষা-সহ একাধিক দফতর রয়েছে বিকাশ ভবনে। রয়েছে ৩টি প্রধান গেট। সমস্ত গেটে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও কর্মসূচি ছিল। সেই অভিযানেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। বিকাশভবনের ভিতরে ঢুকতে গেলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। এরপর মেন গেট ভেঙে ঢুকলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পরিস্থিতি অশান্ত হয়। সেখান থেকেই বড় দাবি তুললেন চাকরিহারারা। তাঁদের সাফ বক্তব্য, 'দ্বিতীয়বার আমরা পরীক্ষা দেব না। আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ সবাইকে পরীক্ষা দিতে হবে'। এমনকী তাঁরা এও বলেন, নেতা-মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি, কেন বার বার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে? উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। 

চাকরিহারারা এও বলেন, 'আলোচনা না করেই ভিতরে ভিতরে পরীক্ষার প্রস্তুতি শুরু। বিকাশ ভবনের সামনে অবস্থান করছি, আগেও প্রতিশ্রুতিভঙ্গের কাহিনি শুনেছি। না জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। চাকরি যাওয়ার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। আগে সবাই ফের নির্বাচনে দাঁড়াক, তারপর আমরা পরীক্ষার কথা ভাবব। যাদের কারণে চাকরি গিয়েছে, রিভিউ পিটিশনে আমাদের চাকরি ফেরত নিয়ে আসতে হবে। স্কুলে সসম্মানে ফেরাতে হবে। বিকাশ ভবনের গেট ভেঙে শিক্ষক-শিক্ষিকারা ঢুকে গেছে। যাদের জীবনের গেট ভেঙে গেছে, তাদের কতদিন আটকে রাখা যাবে'। 

দিনের শুরুতেই বিকাশ ভবনের মেন গেট ভেঙে বিকাশভবনের ভিতরে চাকরিহারারা ঢুকে গেলে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলাও। সেই সময়ই ভেঙে ফেলা হয় বাইরের দরজার আরও একটি পাল্লা। পরে মূল ভবনের শাটার নামিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা পুলিশের। 

আন্দোলনরত চাকরিহারাদের দাবি ছিল, 'ওএমআর শিটের মাধ্যমে যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে মামলা রিভিউ করুক রাজ্য। আমাদের ন্যায় বিচার হোক, চোরেরা শাস্তি পাক। অন্যের পাপের দায় আমরা নেব না'। 

গত ৩ এপ্রিল ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মিলেয়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। পরে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।  

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget