এক্সপ্লোর

SSKM Hospital: রাতভর SSKM-এ স্ট্রেচারে পড়ে রোগী, অস্ত্রোপচারের জন্য ২ সপ্তাহ পর সময় দিল হাসপাতাল

Kolkata News: অস্ত্রোপচারের জন্য হাসপাতালের তরফে দুই সপ্তাহ পরে সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

কলকাতা: SSKM হাসপাতালে রাতভর স্ট্রেচারে পড়ে রোগী। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পাঠানো রোগীর জন্য মেলেনি শয্যা। শিরদাঁড়ায় অস্ত্রোপচারের জন্য SSKM-এ পাঠানো হয় ওই রোগীকে। কিন্তু অস্ত্রোপচার করাতে এসে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্ট্রেচারে পড়ে রয়েছেন রোগী। অস্ত্রোপচারের জন্য হাসপাতালের তরফে দুই সপ্তাহ পরে সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (SSKM Hospital)

রবিবার হাসপাতালে পৌঁছে দেখা যায়, স্ট্রেচারে শুয়ে রীতিমতো কাতরাচ্ছেন রোগী। জানা গিয়েছে, ওই রোগী আসানসোলের কুলটির বাসিন্দা। সপ্তাহ দুয়েক আগে ঝাড়খণ্ডে কাজে যান তিনি। সেখানে ছাদ থেকে পড়ে গিয়ে আঘাত পান। প্রথমে আসানসোল হাসপাতালে এবং পরবর্তী কালে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। সেখানে শিরদাঁড়ায় অস্ত্রোপাচারের প্রয়োজন পড়ে তাঁর। (Kolkata News)

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় দশ দিন ভর্তি ছিলেন ওই ব্যক্তি। এর পর অস্ত্রোপচারের জন্য SSKM-এর পাঠানো হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে আসা হলেও, SSKM-এর তরফে জানিয়ে দেওয়া হয়, এখন শয্যা খালি নেই। দুই সপ্তাহ পর আসুন তাঁরা। রোগীর পরিজনরা কী করবেন বুঝে উঠতে পারেননি। ফলে গত কাল থেকে হাসপাতালেই রয়েছেন তাঁরা। রোগী কাতরাচ্ছেন স্ট্রেচারে শুয়ে। কথাও বলতে পারছেন না। শনিবার সকাল ৭.৩০টা থেকে স্ট্রেচারে পড়ে রয়েছেন তিনি।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন SSKM-এর জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সেন্ট্রাল রেফারেল সিস্টেম যেটা চালু হয়েছিল, তার মাধ্যমে কোথায় শয্যা আছে, কোথায় গেলে ফিরে আসতে হবে না, কোথায় গেলে সুবিধা হবে জানা যেত। কিন্তু সেটি ঠিক মতো কাজ না করাতেই হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। আন্দোলনেও এই প্রসঙ্গ তুলেছিলেন তাঁরা। 

রোগীর পরিবারের লোকজন এই মুহূর্তে SSKM-এই রয়েছেন। তাঁরা জানিয়েছেন, কী করা উচিত, কোথায় নিয়ে যাওয়া উচিত, বুঝে উঠতে পারছেন না তাঁরা। স্ট্রেচারে শুয়ে থাকা ওই রোগীর ওঠার ক্ষমতা নেই। পরিবারের এক সদস্যা বলেন, "ছাদ থেকে পড়ে গিয়েছে। আসানসোল হাসপাতালে একদিন রেখে, বর্ধমানে ১০ দিন রাখল। এক ঘণ্টা ওটিতে রেখেও কিছু করল না। বলল, এখানে হবে না, পিজি-তে নিয়ে যান। এখানে দেখালাম, বলছে বেড নেই।"

পরিবারের আর এক সদস্যা বলেন, "কাল থেকে বসে রয়েছি। ডাক্তার বলছেন, বেড খালি হলে ভর্তি করে নেব। অপেক্ষা করুন, নয়ত অন্যত্র নিয়ে যান। বর্ধমান থেকে এখানে পাঠিয়েছিল। ভর্তিই নিচ্ছে না, চিকিৎসা হবে কী করে?" রোগী পরিষেবা নিয়ে এর আগে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। জেলা থেকে রেফার করা হলে কলকাতার হাসপাতালে শয্যা আদৌ খালি রয়েছে কি না, তা যাতে জানা যায়, তার জন্য সেন্ট্রাল রেফারেল সিস্টেমের সঠিক প্রয়োগের দাবি তোলেন তাঁরা। কিন্তু সমস্যার যে সমাধান হয়নি, তা এই ঘটনায় ফের প্রমাণিত হলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget