এক্সপ্লোর

Kolkata Accident Update : সেক্টর ফাইভে বাসের রেষারেষি, সজোরে গাড়ি ও মোটরবাইকে ধাক্কা, ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

Kolkata Saltlake Accident: সিগনাল ভেঙে এগোনোর সময়, উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় যাত্রী সমেত উল্টে গেল বাস।

রঞ্জিত সাউ, আবির দত্ত, কলকাতা : সপ্তাহের শুরুতেই সকালবেলা বড় দুর্ঘটনা শহরে। ফের বাসের রেষারেষি।  সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুটি বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল সল্টলেকের রাস্তায়। স্থানীয় সূত্রে খবর, সিগনাল ভেঙে এগোনোর সময়, উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় যাত্রী সমেত উল্টে গেল বাস।

ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী। বাসের ধাক্কায় জখম হন দুই মোটরবাইক আরোহী। সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে KB-16 রুটের বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, একই রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ে সিগনাল ভাঙে একটি বাস। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ওই বাসের সামনে ধাক্কা মারে। ঘটে যেতে পারত আরও বড় দুর্ঘটনা। প্রাণ যেতে পারত গাড়িচালকের। তবে এয়ার ব্যাগ খুলে যাওয়া গাড়ির চালক ও সওয়ারি রক্ষা পান।

এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা বাসটি পাশ দিয়ে যাওয়া একটি বাইকে ধাক্কা মেরে উল্টে যায়। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

সপ্তাহের প্রথম কাজের দিন হিসেবে সোমবার বাসে-গাড়িতে ভিড় থাকারই কথা । তবে সোমবার মহাত্মা গাঁধী জন্মদিনে কয়েকটি অফিসে ছুটি থাকায় গাড়িতে ভিড় একটু কম। তা সত্ত্বেও বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন । তাঁরা আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না।  

আরও পড়ুন :

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টি রাতভর, কোথায় কোথায় দুর্যোগের কথা জানাল আবহাওয়া অফিস?

দিনে কয়েক আগে রাতের শহরে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সায়েন্স সিটির সামনে ডিভাইডার ও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে গাড়ি উল্টে কলেজ ছাত্রের মৃত্যু হয়। মৃত ১৯ বছরের নীহার আগরওয়াল সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া। গুরুতর জখম এক তরুণী-সহ ৪ জন। চালকের আসনে থাকা নীহারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ৪ জনকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কয়েকজনের আঘাত গুরুতর।

রাত সোয়া ১২টা নাগাদ সায়েন্স সিটির সামনে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটেছিল। পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটা দিকে যাচ্ছিল গাড়িটি। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে গ্যাস কাটার দিয়ে কেটে সকলকে উদ্ধার করা হয়েছিল। বেপরোয়া গতি নাকি, মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখে প্রগতি ময়দান থানার পুলিশ। দুর্ঘটনার জেরে রাতে মা উড়ালপুলে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Marker Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথাবার্তা, নিউ মার্কেটের হোটেলে আগুন লাগার ঘটনায় দোষীদের ক়ড়া শাস্তির আশ্বাস
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget