এক্সপ্লোর

Asansol By Election: বহিরাগত প্রসঙ্গে ফের মুখোমুখি তরজা, সায়নীর জন্মের শংসাপত্র চাইলেন অগ্নিমিত্রা

Paschim Bardhaman News: আগামী ১২ এপ্রিল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে বহিরাগত বিতর্ক তুঙ্গে উঠেছিল। আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol Lok Sabha By Election) উপনির্বাচনের আগেও উঠে এল সেই প্রসঙ্গ। আর সেই প্রশ্ন মুখোমুখি দাঁড় করিয়ে দিল সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবং অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। ভোটের সময় ছাড়া আসানসোলে অগ্নিমিত্রাকে দেখা যায় না, তাই তিনিই বহিরাগত বলে মন্তব্য করেন সায়নী। পাল্টা সায়নীর জন্মের শংসাপত্র দেখতে চান অগ্নিমিত্রা।

আসানসোলে প্রচার ঘিরে তুঙ্গে তরজা

আগামী ১২ এপ্রিল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি পরিত্যাগী শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। আর তাতেই বহিরাগত তত্ত্ব বুমেরাং হয়ে ফিরে এসেছে জোড়াফুল শিবিরের উপর। শত্রুঘ্ন বহিরাগত, আসানসোলের মানুষ ওঁকে মেনে নেবেন না বলে দাবি করছে গেরুয়া শিবির। অঘ্নিমিত্রাও সেই সুরে গলা মিলিয়েছেন। তৃণমূল যদিও এ সব কানে তুলছে না মোটেই। কিন্তু জবাব দিতে ছাড়েননি সায়নী।

আরও পড়ুন: Jhalda: কাউন্সিলররা কি বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবে না ? পুলিশি মামলায় প্রশ্ন নেপালের। Bangla News

সম্প্রতি আসানসোলে শত্রুঘ্নর হয়ে প্রচার করেন সায়নী। রানিগঞ্জ এলাকায় ঘুরে ঘুরে দলের জন্য ভোটপ্রার্থনা করেন তিনি। সেখানেই বিজেপি-র কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জানানো হয়  জবাবে সায়নী বলেন, “আসানসোল দক্ষিণের মানুষ তো বলছেন, উনি বহিরাগত। কারণ বিধানসভার বাইরে, থানার বাইরে ধর্না দিতেই দেথা যায় শুধু। আসানসোলের কোনও বিপদে দেখা যায় না। তাঁই ওঁর মুখ এ সব কথা মানায় না।”

পরস্পরকে তীব্র কটাক্ষ সায়নী-অগ্নিমিত্রার

সায়নীকে এর জবাব দিতে ছাড়েননি অগ্নিমিত্রাও। সায়নীকে কটাক্ষ করে বলেন, “ওঁর কথা শুনে মনে হচ্ছে, উনি যেন এখানকার মানুষ। নিজের জন্মের শংসাপত্র দেখান দেখি! এখান থেকে টিকিট তো পেয়েছিলেন। কিন্তু মানুষ ওঁকে প্রত্যাখ্যান করেছেন। ওঁকে কৈফেয়ত দেওয়ার কোনও ইচ্ছেই নেই আমার।”

বিধানসভা নির্বাচনে আসানসোলে সায়নীকে পরাজিত করেন অগ্নিমিত্রা। বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে আসার পর তাঁর ছেড়ে দেওয়া ওই লোকসভা আসনে ফের অগ্নিমিত্রাকেই প্রার্থী করেছে বিজেপি। আর বিজেপি ত্যাগী শত্রুঘ্নকে নামিয়েছে তৃণমূল। সেই নিয়েই দুই দলের মধ্যে তরজা চরমে উঠেছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget