এক্সপ্লোর

Kolkata News: তিলজলা গুলিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, বিহার থেকে পুলিশের হাতে ধৃত আরও দুই

Kolkata News: কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং তিলজলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার বিহার থেকে মূল অভিযুক্ত জিবোধ এবং তাঁর দুই ভাইকে গ্রেফতার করে।

হিন্দোল দে, কলকাতা: তিলজলা গুলিকাণ্ডে (Tiljala Firing Incident) এ বার বিহার (Bihar) থেকে গ্রেফতার  (Arrest) মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ ৩ জন। ধৃত প্রকাশ এবং বিনোদ জিবোধের ভাই। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এর আগে জিবোধের মা, দিদি এবং আর এক ভাই রিবোধ গ্রেফতার হয়।

তিলজলায় গুলি চালানোর ঘটনায় জিবোধ এবং তার ভাইদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রতিবেশি বাবা এবং ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং তিলজলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার বিহার থেকে মূল অভিযুক্ত জিবোধ এবং তাঁর দুই ভাইকে গ্রেফতার করে।

আরও পড়ুন: Rampurhat Fire: রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলা, কী বলছেন বিশিষ্টজনেরা?

হামলা এবং খুনে ইন্ধন জোগানোর অভিযোগও

তিলজলা গুলিকাণ্ডে এর আগে জনকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত জিবোধের ভাই রিবোধ ছাড়াও মা ফুলন দেবী এবং দিদি লীলাবতীকে খুন ও হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এ বার মূল অভিযুক্তের নাগাল মিলল।

সম্প্রতি সাতসকালে তিলজলায় হনুমান মন্দিরের কাছে শ্যুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আহত হন আরও ১ জন। ৩ রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় এক স্থানীয় যুবককে। গন্ডগোলে আহত হন আরও এক জন। পুলিশ সূত্রে খবর, বচসার জেরে প্রতিবেশি রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা। আহত ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হন তাঁর বাবাও। অভিযুক্ত পলাতক।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাতেন জীবোধ এবং তার চার ভাই। প্রতিবেশিরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। কিন্তু ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করেন গুলিকাণ্ডে অভিযুক্তরা। তাঁদের ধাওয়া করে পুলিশ। সেই ভিডিও ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sk. Shahjahan : CBI মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ
CBI মামলায় শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ
West Bengal Election Live : বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে লড়বেন 'অভয়া'র মা? বড় খবর
বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে লড়বেন 'অভয়া'র মা? বড় খবর
WB Assembly Election 2026: মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছিলেন, বিজেপি প্রার্থী হতে পারেন অভয়ার মা, কোন কেন্দ্রে?
মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছিলেন, বিজেপি প্রার্থী হতে পারেন অভয়ার মা, কোন কেন্দ্রে?
Assembly Election 2026: ভোটের আগে কলকাতা ও উত্তরবঙ্গে ED-র অভিযান, উদ্ধার ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন
ভোটের আগে কলকাতা ও উত্তরবঙ্গে ED-র অভিযান, উদ্ধার ১ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার কয়েন

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget