এক্সপ্লোর

Kolkata News: খেলাচ্ছলেই হবে পড়াশোনা, ছোটদের জন্য 'আনন্দ গাড়ি' কলকাতা পুরসভার

Kolkata News: গাড়িতে রয়েছে থিয়েটার প্যানেলও, যা আদতে টিভির আকারে কাটা বোর্ড। তার এক প্রান্তে অভিনয় করে দেখাতে পারে পড়ুয়ারা। অন্য দিক থেকে টিভি দেখার মতো তাদের অভিনয় দেখবে বাকিরা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: অতিমারিতে (Pandemic) প্রায় দু’বছর ক্লাসরুমে ঢোকা হয়নি। যে টুকু পড়াশোনা হয়েছে, তা ডিজিটাল মাধ্যমের দৌলতেই সম্ভব হয়েছে।  কিন্তু শিশুমনে হাতেকলমে শেখার প্রতি আগ্রহ চলে যাচ্ছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে উদ্যোগী হল কলকাতা পুরসভা (KMC)। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ ভাবে ‘আনন্দ গাড়ি’ প্রকল্প আনছে তারা।

দীর্ঘ দু’বছর পর স্কুলে (School) ফিরেছে কচিকাঁচারা। স্কুলে স্কুলে ফিরেছে চেনা হুল্লোড়। পড়ুয়াদের মধ্যে পড়াশোনাকে (Education)E নিয়ে আগ্রহ আরও বাড়াতে অভিনব প্রযুক্তি প্রকল্প ‘আনন্দ গাড়ি’ আনছে কলকাতা পুরসভা। স্কুলে স্কুলে পৌঁছে যাবে সেটি। সেখানে হাসি, মজা, হুল্লোড় করে হাতেকলমে শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে।

কী এই আনন্দ গাড়ি, কী ভাবে সেটি কাজ করবে, এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে এবিপি আনন্দের ক্যামেরায় তার খুঁটিনাটি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, নানা আকারের কাটআউট তৈরি করে প্রশ্নোত্তর রাখা হয়েছে। চাকার মতো গোল অংশ, তার মধ্যে গোল গোল খোপ করা রয়েছে। উত্তর লুকিয়ে তার নীচেই। প্রশ্নোত্তর পর্বকে আরও আকর্ষণীয় করে তুলতে তাতে বসানো রয়েছে স্মাইলিও।

আরও পড়ুন: State Human Rights Commission: চেয়ারম্যান ও সদস্য না থাকায় বন্ধ রাজ্য মানবাধিকার কমিশনের কাজ, কটাক্ষ বিরোধীদের

আবার গাড়িতে রয়েছে থিয়েটার প্যানেলও, যা আদতে টিভির আকারে কাটা বোর্ড। তার এক প্রান্তে অভিনয় করে দেখাতে পারে পড়ুয়ারা। অন্য দিক থেকে টিভি দেখার মতো তাদের অভিনয় দেখবে বাকিরা। খেলার ছলে এ ভাবেই অঙ্ক, ইংরেজির পাশাপাশি নানা বিষয়ে পড়ুয়াদের শিক্ষাদান করা হবে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, লকডাউন উত্তর পর্বে স্কুলের পঠনপাঠনে পড়ুয়াদের আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ। সোমবার থেকে রাস্তায় নামবে এই ‘আনন্দ গাড়ি’। প্রান্তিক এলাকা থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে। তারা আনন্দ পাবে বলে আশাবাদী তিনি।

অন্য দিকে, ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই প্রকল্পের উৎপত্তি আসলে বেলজিয়ামে। এর আগে ফিলিপিন্স এবং বাংলাদেশেও সেটি আনা হয়। তবে সেখানে কাজ হয়নি। তাই এই মুহূর্ত এশিয়ার মধ্যে ভারতই একমাত্র দেশ, যেখানে এই প্রযুক্তি আনা হল। কলকাতার ছেলেমেয়েদের জন্য বিশেষ ভাবে বাংলা ভাষায় এই প্রযুক্তি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
Birbhum News: বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
North 24 Pargana News: তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget