এক্সপ্লোর

Job Agitation : আমরা কি চোর ? পুলিশ টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার পথে প্রশ্ন চাকরিপ্রার্থীদের

Police Agitation : হঠাৎই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে ব্যাপক ধরপাকড়। যারপরই দেখা যায় পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বাঁচছেন তাঁরা। যদিও অনেকেই সেই সুযোগ পাননি।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কবে মিলবে চাকরি, এই প্রশ্ন নিয়ে হয়েছিলেন জড়ো। কিন্তু তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ (Police)। বিক্ষোভ দেখানোর মাঝে পুলিশ তাঁদের কার্যত ছত্রভঙ্গ করে দিয়ে প্রিজন ভ্যানে (Prisan Van) তুলে দেওয়ার পথে কাতর স্বরে চাকরিপ্রার্থীদের (Job Aspirants) প্রশ্ন 'আমরা কি চোর? কেন এরকম আচরণ আমাদের সঙ্গে।' সল্টলেকে আচার্য ভবনের সামনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ দেখাচ্ছিলেন। যেখানেই বাঁধে ধুন্ধুমার। 

কীভাবে সূত্রপাত

হঠাৎই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে ব্যাপক ধরপাকড়। যারপরই দেখা যায় পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বাঁচছেন তাঁরা। যদিও অনেকেই সেই সুযোগ পাননি। পুলিশ বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে ধরে তোলে প্রিজন ভ্যানে। যারপর একাধিক গাড়িতে তুলে তাঁদের নিয়ে যাওয়া হয় থানায়। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ থেকে পুলিশের হাতে ধরা পড়া, সবসময় ছিল একটাই দাবি, 'আমাদের বয়স শেষ হয়ে গেছে। নিয়োগ চাই।' অনেক বিক্ষোভকারীই পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ করেন। পাশাপাশি কয়েকজন মহিলা বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি কি দেখতে পাচ্ছেন না, পুলিশ কী করছে।'

কেমন এমন ঘটনা

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল এদিন। সেক্টর ফাইভের দিক থেকে এগিয়ে করুণাময়ীিতে জড়ো হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা ছিল বিকাশ ভবনের দিকে। যে মিছিল আচার্য ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, এলাকায় ১৪৪ ধারা জারি, তাই বিক্ষোভ দেখাতে পারবেন না তাঁরা। 

যদিও চাকরির দাবি জানিয়ে বিক্ষোভের মাঝে আচার্য ভবনের সামনে রাস্তাতেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। তাঁদের নিরস্ত্র করার চেষ্টা করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে শুরু হয় মাইকে প্রচার। যদিও নিজেদের বিক্ষোভে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। যার পরই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়। কার্যত টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। ধরপাকড় চলার সময় অনেক বিক্ষোভকারী ছুটে পালাতে চেষ্টা করেন পুলিশের হাত থেকে। অনেকে আবার রাস্তাতেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখাত থাকেন। চাকরির দাবি জানানোর পাশাপাশি কেন তাঁদের সঙ্গে এহেন আচরণ সেই নিয়েই প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের যেভাবে সরানো হল তা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে রাতের অন্ধকারে পুলিশের চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে দেওয়া। 

আরও পড়ুন- কী তথ্য লুকিয়ে রয়েছে ? ইডি-র নজরে এবার কুন্তল ঘোষের তিনটি পেনড্রাইভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
South 24 Parganas News: তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget