এক্সপ্লোর

Kolkata Vegetable Price : টাস্ক ফোর্সের কড়াকড়ি, নির্দেশের পর সবজির দাম কি কমল ? দেখুন আজকের বাজারদর

Vegetable Price Hike : রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব আনাজের দাম আজও আকাশছোঁয়া।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বর্ষা আসতে না আসতেই খুচরো বাজারে অগ্নিমূল্য শাক-সবজি। বাজারে গিয়ে পকেট খালি হয়ে গেলেও ভরছে না ব্যাগ!কারণ যা দাম, তাতে হাতে ছেঁকা খাওয়ার জোগাড়! রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব আনাজের দাম আজও আকাশছোঁয়া।

আজ শিয়ালদার কোলে মার্কেটে যাবে টাস্ক ফোর্স

কলকাতার বিভিন্ন বাজারে মঙ্গলবারও চিত্র এমনটাই। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। সেঞ্চুরি করেছে উচ্ছে, বরবটি, ঢেঁড়স।  সোমবার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বিক্রেতাদের জানান, কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি ৩০০ টাকা নয়, বিক্রি করতে হবে ১০০ টাকায়। কিন্তু তা সত্ত্বেও বেলাগাম আনাজের দাম। সোমবার ১৬টি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে যাবে টাস্ক ফোর্স। সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে তারা। 

মানিকতলা বাজারে সোমবার সবজির দাম 

সোমবার মানিকতলা বাজারে কাঁচালঙ্কা বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি। আদার দামও কেজিতে ৩০০ টাকা ছাড়িয়ে গেছে! এছাড়াও টম্যাটো ২০০ টাকা, বেগুন ১৬০, উচ্ছে ১২০, পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা কেজিতে বিকোচ্ছে। এক কেজি শশা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি ঢেঁড়শের দাম ৫০ টাকা বেড়েছে আলুর দামও। জ্যোতি আলু ২২-২৪ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম ২৬-২৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় ক্রেতাদের! 

মঙ্গলবারের বাজারদর

মঙ্গলবার চিত্রটা বড় একটা বদলায়নি। সবজির দাম এখনো চড়া। মানিকতলা বাজারে, বড় বেগুন এবং টমেটো ১৫০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকায় দাঁড়িয়ে। ঢ্যাঁড়শ, শশা পটল ৮০ টাকা। লঙ্কা সামান্য কমে বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি।  

সোমবার নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরে যদুবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।  এদিন হঠাৎ সবজির বাজারে ঢুঁ মারেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।

রাজ্যপালের বাজার পরিদর্শন 

সবজি কিনতে গিয়ে সাধারণ মানুষের এই নাভিশ্বাস অবস্থার মধ্যে, এবার সোজা বাজারে ঢু মারলেন খোদ রাজ্যপাল। সোমবার বাসন্তী থেকে ফেরার পথে, ভাঙড়ে আচমকা গাড়ি থামাতে বলেন সিভি আনন্দ বোস। নেমে পড়েন পাগলাহাটের বাজারে। সবজির দাম নিয়ে জিজ্ঞাসা করেন। বিক্রেতাদের সঙ্গে ছবিও তোলেন। 

শহরতলি ও শহরের বাজারে সবজির দামের ফারাক কত দেখতে সোমবার কলকাতায় ফিরেও রাজভবনের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে রাজ্যপাল চলে যান পোদ্দার কোর্টের টেরিটি বাজারে। সেখানেও জিজ্ঞাসা করেন সবজির দাম। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget