এক্সপ্লোর

Kolkata Weather Puja Vacation : ভয়াল দুর্যোগ! বড় বিপদের আশঙ্কা, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে পুজোর ছুটি পড়ল আজই

আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হয়ে গেল। পাশাপাশি ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা : কলকাতা জুড়ে ভয়াল দুর্যোগ। মেঘ-ভাঙা-বৃষ্টির অনুরূপ দুর্যোগে ভাসছে মহানগর। আপাতত আবহাওয়ার উন্নতির কোনও খবরই দিতে পারছে না আবহাওয়া দফতর। এরই মধ্যে আজ অর্থাৎ দ্বিতীয়া থেকেই সমস্ত সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর ছুটি ঘোষণা করা হল।

স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু

জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হয়ে গেল। পাশাপাশি ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইনে ক্লাস করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।  বেসরকারি অফিসগুলিকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।  প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে।  এই ভয়ানক দুর্যোগের আবহে, আজ স্থগিত করে দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও। 

শিক্ষামন্ত্রীর কী বার্তা                  

মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণার পরই শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কাল থেকেই পুজোর ছুটি। এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সমস্ত স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত। ২৬ সেপ্টেম্বর থেকে সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে। তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। 
পাশাপাশি  শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বাড়ি থেকেই কাজ করার আর্জি জানান শিক্ষামন্ত্রী। 

কী জানাল পুরসভা                             

পুজোর দিনগুলোয় বৃষ্টির পূর্বাভাস আগে থাকতেই ছিল। কিন্তু প্রতিপদের মধ্যরাতে বাঁধভাঙা বৃষ্টি প্রথমাতেই যে মহানগরে এমন মহাপ্লাবনের চেহারা নিয়ে হাজির হবে, তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। কলকাতা পুরসভা সূত্রে দাবি, সাম্প্রতিককালে মুষলধারায় এমন দীর্ঘ টানা বৃষ্টির সাক্ষী হয়নি শহর। কলকাতা পুরসভা সূত্রে খবর, সোমবার রাতে ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে শহরে।  সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। তারপরেই রয়েছে যোধপুর পার্ক, ২৮৫ মিলিমিটার। কালীঘাটে কয়েক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৮০ মিলিমিটার। তপসিয়ায় ২৭৫ মিলিমিটার। বালিগঞ্জে ২৬৪ ও চেতলায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  দুর্যোগের কলকাতায় বিদ্যুৎসপৃষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। জমা জলে বিদ্যুৎসপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু হয়েছে।  শহরের বিভিন্ন প্রান্তে জমা জলে খোলা তারের বলি হয়েছে আট জন । ২ জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget