এক্সপ্লোর

Kolkata Weather Updates: দু'তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, বজ্রপাত-ঝোড়ো হাওয়ার প্রকোপও, হলুদ সতর্কতা জারি

Kolkata Rainfall: দুর্যোগের সময় নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে কলকাতায়। শহরের বেশি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়াই বইতে পারে (Kolkata Weather Updates)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া নিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগের সময় নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। (Kolkata Rainfall) কলকাতার সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার অবশেষে স্বস্তির ধারাপাত দেখতে চলেছেন সাধারণ মানুষ। আকাশ ইতিমধ্যেই কালো মেঘে ঢাকা পড়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও আর কিছু ক্ষণের মধ্যে বৃষ্টি ঢপকে পড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে গত কয়েক দিন ধরে যে দুঃসহ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছিল কলকাতাবাসীকে, তা থেকে মুক্তি মিলবে বলে আশা।

তবে পুরোদস্তুর বর্ষায় এখনও দেরি আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই বর্ষণকে প্রাক-বর্ষার বৃষ্টি বলেও অভিহিত করা হচ্ছে। এই বৃষ্টি দাবদাহ থেকে স্বস্তি এনে দিতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষও। একটানা যে তাপপ্রবাহের প্রকোপ চলছে, তা থেকে কিছুটা নিস্তার মিলতে পারে বলে মনে করছেন আবহবিদরা। 

আরও পড়ুন: NET Exam Cancelled: NEET থেকে NET, কেন বারবার প্রশ্নের মুখে পড়ছে NTA এর পরীক্ষা পদ্ধতি?

তীব্র দাবদাহের সঙ্গে একটানা যুঝে চলেছে দক্ষিণবঙ্গ। তাই বৃষ্টির জন্য কার্যতই চাতকের মতো অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। এবার সেই অপেক্ষা শেষ হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি হলেও গরম থেকে এখনই রেহাই নেই।  দক্ষিণবঙ্গে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বৃষ্টিতে পারদ বেশ খানিকটা নামতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  অন্য দিকে, উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। ফলে উত্তরে দুর্ভোগ এখনই কমছে না। 

এই মুহূর্তে সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার উপরেই রয়েছে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পঙের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। 

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget