এক্সপ্লোর

NET Exam Cancelled: NEET থেকে NET, কেন বারবার প্রশ্নের মুখে পড়ছে NTA এর পরীক্ষা পদ্ধতি?

NET Exam 2024 Cancelled: UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন।

নয়া দিল্লি: মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই, এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দিল তারা। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর মতো NET-এরও পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল। 

UGC NET পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PhD করার যোগ্যতা অর্জন করতে পারেন তাঁরা। এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে। 

NET, NEET দুটি পরীক্ষাই বর্তমানে NTA এর মাধ্যমে পরিচালনা করা হয়। কিন্তু বারবার পরীক্ষায় কারচুপির কারণে NTA-এর বিশ্বাসযোগ্যতা কীভাবে হ্রাস পাচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলে। এনটিএর সর্বশেষ ইস্যুটি নেট পরীক্ষা সংক্রান্ত। মাত্র একদিন আগে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এমন হল? আর কেন বারবার পরীক্ষা বাতিল করা হচ্ছে এবং কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? তা নিয়ে প্রশ্ন উঠছে। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করার পরই প্রতিষ্ঠিত হয়। এরপর মানবসম্পদ মন্ত্রক NTA গঠন করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইন্ডিয়ান সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি টেকনোলজি, চিকিৎসা, ব্যবস্থাপনা, ফার্মেসি এবং শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানে ভর্তি ও ফেলোশিপের জন্য জাতীয় পর্যায়ে অনেক প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে।  

আরও পড়ুন, আজ বিকেলেই আবহাওয়া বদল? দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ? বৃষ্টির কী আপডেট দিল আবহাওয়া দফতর?

এটি শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই সংস্থার শিক্ষা প্রশাসক, বিশেষজ্ঞ, গবেষক এবং মূল্যায়ন ডেভেলপারদের একটি দল রয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) 2024 সংক্রান্ত অনেক বিতর্ক দেখা দিয়েছে, এই কারণে সুপ্রিম কোর্টে পিটিশনও দায়ের করা হয়েছে।

শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক জানায়, স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল। পরে কবে ইউজিসি-নেট নেওয়া হবে, তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget