এক্সপ্লোর

Kolkata News: স্কুল বেসরকারিকরণ নিয়ে সরব বিরোধীরা, ‘ভাইরাল খসড়া ভুয়ো’, বলল শিক্ষা দফতর

Kolkata News: রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। যদিও স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি, যে বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, সেটি ভুয়ো। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।


কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, কলকাতা: সরকারি স্কুলগুলি  (Govt School) কি বেসরকারি হাতে তুলে দিতে চেয়েছিল রাজ্য? ভাইরাল হওয়া একটি বিজ্ঞপ্তির খসড়া (Viral Notification Draft)  নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। যদিও স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি, যে বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, সেটি ভুয়ো। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
সরকারি স্কুলগুলির কি বেসরকারিকরণ করতে চেয়েছিল রাজ্য সরকার?বিরোধীদের দাবি কি সত্যি?না কি ভাইরাল খসড়া ভুয়ো? তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা!
স্কুল শিক্ষা দফতরের নামে মেমো নম্বর ছাড়া, তারিখ ছাড়া, সই বা স্ট্যাম্প-হীন ওই খসড়াকে হাতিয়ার করেই  বিরোধীদের দাবি, সরকারি স্কুলগুলির বেসরকারিকরণের চেষ্টা করেছিল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।
যে খসড়া সামনে রেখে বিরোধীরা তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে  তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ওই খসড়ায় বলা হয়েছে,  রাজ্য সরকারের অধীনস্থ, স্কুল শিক্ষা দফতর, Public private partnership বা PPP মডেলের মাধ্যমে স্কুলগুলিকে পরিচালনা করা এবং সরকারের অব্যবহৃত পরিকাঠামোকে কাজে লাগাতে ইচ্ছুক।বিতর্কিত খসড়ায় উল্লেখ, PPP মডেলে স্কুল গড়তে, বেসরকারি অংশীদারিত্বের আবেদনের জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল বা RFP জারি করবে রাজ্য সরকার।সেই প্রক্রিয়ার মাধ্যমে ‘বিড’ বা নিলামে অংশ নেবে বেসরকারি সংস্থা।

এই সব বিষয়গুলিকে সামনে রেখেই সরব বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, প্রথমে পরিকল্পিতভাবে পাড়ায় শিক্ষালয় এনে শিক্ষা-কে ডিগ্রেডেশন করে দেওয়া, তারপর ধীরে ধীরে বেসরকারি হাতে তুলে দেওয়া, এটাই পরিকল্পনা, বেসরকারি সংস্থা ঠিক করবে কী হবে না হবে, প্রচুর টাকা তুলবে, আন্দোলনই একমাত্র পথ।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,  শিক্ষক নিয়োগ বন্ধ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলো বাতিল হচ্ছে হাইকোর্টে, চরম নৈরাজ্য, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুঠ চলছে শিক্ষা ক্ষেত্রে।

তবে ভাইরাল এই খসড়া প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি, খসড়াটি ভুয়ো। এরকম কোনও সিদ্ধান্ত এখনও রাজ্য সরকার নেয়নি। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, এটা সারা পৃথিবীতে হচ্ছে, ভারতে হচ্ছে, রাজ্যেও হতে পারে, রেল যদি পিপিপি হতে পারে, তাহলে বাস্তবসম্মত আপত্তি কোথায়? কোনও সরকারের অনেক কিছু করা সম্ভব, কিন্তু সব কিছু করা সম্ভব নয়, এটা সস্তা রাজনীতি হচ্ছে। 

বিরোধীদের পাল্টা দাবি, খসড়া ঘিরে বিতর্কের মুখে আপাতত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে সরকার। শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে  কলেজ স্ট্রিট অবধি মিছিল করে SUCI। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget