এক্সপ্লোর

Woman Acid Death : প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার গুরুতর অভিযোগ, উত্তপ্ত হরিদেবপুর

Kolkata Woman Death : এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযোগের প্রেক্ষিতে ফ্ল্যাটের ৩ আবাসিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 

আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : ফ্ল্যাটের পাশ থেকে দোকান সরাতে চাপ দেওয়া হয়েছিল ? রাজি না হওয়ায় দোকানের মালিককে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল হরিদেবপুরের পূর্ব পাড়া (Haridevpur Purba Para)। বিক্ষোভের মুখে পড়ল পুলিশ (Police)। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জোর করে অ্যাসিড (Acid) খাওয়ানোর কথা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ নেই।

ভয়াবহ অভিযোগ

এক মহিলাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগে, তুলকালাম কাণ্ড দক্ষিণ কলকাতার হরিদেবপুরে! দফায় দফায় চলল বিক্ষোভ, ক্ষোভে মুখে পড়ল পুলিশও। ফ্ল্যাটবাড়ির পাশে এই ছোট্ট মুদি দোকানের মালিকের মৃত্যু ঘিরেই যত গন্ডগোলের সূত্রপাত। মৃতার পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই দোকান সরানোর জন্য চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা। মহিলা (Woman) রাজি না হওয়ায় অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে তাঁকে। 

এই ঘটনায় ফ্ল্যাটের ৪ আবাসিকের বিরুদ্ধে হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ গেলে, তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফ্ল্যাটবাড়ি (Flat) লাগোয়া জমিতে রয়েছে এই দোকান। মৃতার ছেলে-মেয়ের দাবি, তাঁদের মা এই দোকানঘর কিনেছিলেন। কিন্তু এই দোকান সরানোর জন্য লাগাতার চাপ দিচ্ছিলেন ফ্ল্যাটের কয়েকজন আবাসিক। মৃতের পরিবারের অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পাশের আবাসনের কয়েকজন বাসিন্দা। রাজি না হওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। একজন পলাতক।

হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

অভিযোগ রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ এই ফ্ল্যাটবাড়ির সামনে পড়েছিলেন দোকানের মালকিন। মহিলাকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযোগের প্রেক্ষিতে ফ্ল্যাটের ৩ আবাসিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অ্যাসিড খাওয়ার প্রমাণ মিলেছে। তবে তা জোর করে খাওয়ানো হয়নি।

আরও পড়ুন- 'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে' পঞ্চায়েত ভোটের প্রাক্কালে হুঙ্কার মদন মিত্র-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget