এক্সপ্লোর

Madan Mitra :'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে' পঞ্চায়েত ভোটের প্রাক্কালে হুঙ্কার মদন মিত্র-র

Panchayat Election : 'ভোট শেষে বিরোধী এজেন্টদের হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ' হুঁশিয়ারি মদনের।

ব্যারাকপুর : পঞ্চায়েত ভোটের আগে ফের একবার হুঁশিয়ারির সুর মদন মিত্রর (Madan Mitra) গলায়। অনুব্রত মণ্ডলের সুরে 'বাতাসা' সঙ্গে 'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা চাল'-র মতো শব্দ উঠে এল তাঁর কথায়। ব্যারাকপুরের মোহনপুরের কর্মসূচি থেকে মদন মিত্র-র বার্তা, 'কাঁকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে।তৃণমূল নেতারা ৭ দিন ঘুরলে কোনও গ্রামে আর ঢেঁকি ছাঁটা বাকি থাকবে না।'

পাশাপাশি বিরোধীদের (Opposition) প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) মদনের বার্তা, 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে, যদি বিরোধী এজেন্ট কোথাও থাকে, তাহলে ফেরার সময় বাতাসা দেব, ভোট শেষে হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ'। আর মদন মিত্রর  যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

মদন মিত্রকে সরাসরি নিশানা করে বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেছেন, 'জেলখাটা দুর্নীতিগ্রস্থ এক আসামীর থেকে আর কী ভাষা আশা করা যায়। গুড়-বাতাসা খাওয়ানোর একজন জেলে পচছে, আর এ সবে বেরিয়েছে। আবার কবে যাবে ঠিক নেই। তাই এই ধরনের লোকের মুখে গণতন্ত্রের কথা শোনা যাবে বলে প্রত্যাশাই রাখি না। হিংসা ছড়ানোর চেষ্টা, ভয় দেখানোর চেষ্টাই যে এরা করবে, সেটাই স্বাভাবিক।'

একইরকমভাবে আক্রমণ শানিয়ে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, 'মদন মিত্র মতো নেতাদের নেতৃত্বেই তো তৃণমূল নির্বাচন করেছে। যেখানে বুথে কোনও বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হবে না। ভোটরদের আগে থেকেই ভয় দেখানো হবে। যদি কেউ সাহস করে ভোট দেয়, তাহলে তাঁর ঘর জ্বালিয়ে দেওয়া হবে। এটাই তো তৃণমূলের স্ট্র্যাটেজি। মদনবাবু সেটা ব্যাখ্যা করতে গিয়ে সবার সামনে ভুল করে জানিয়ে ফেলছেন। মদনবাবুরা চাইছেন না নির্বিঘ্নে মানুষ ভোট দিক। তারা চাইছেন গুণ্ডামি করে ভোট লুঠ করতে।'

কয়েকমাস গেলেই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। কিন্তু, এখন থেকেই হুমকি-হুঁশিয়ারিতে রাজনীতির পারদ যেভাবে চড়তে শুরু করেছে, তাতে অনেকেই প্রশ্ন তুলছেন, এবারের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? নাকি পাঁচ বছর আগের হিংসার পুনরাবৃত্তি হবে? সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা। কিন্তু, তারপরও মদন মিত্র ফের বুঝিয়ে দিলেন, তিনি নিজের অবস্থানে অনড়। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে, রাজ্য়ে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার কী হবে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।

আরও পড়ুন- 'বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে?' জাকির-ঘরে আয়কর হানা, তীব্র সমালোচনা মমতার

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget