এক্সপ্লোর

Koustav Bagchi: রাত ৩টেয় কৌস্তভের বাড়িতে পুলিশ! শুনানিতে হই-হট্টগোল, এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন বিচারক

Kolkata News: শনিবার বাঙ্কশাল আদালতে কৌস্তভ বাগচীকে গ্রেফতারি মামলার শুনানি চলছিল। সেখানে কৌস্তভের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

কলকাতা: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) জামিনের শুনানি ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court)। এই মুহূর্তে নির্দেশ দেওয়ার জন্য আদালতে সওয়াল। সেই নিয়ে আইনজীবীদের মধ্যে হই-হট্টগোল। তার জেরে এজলাস ছেড়েই বেরিয়ে গেলেন বিচারক (Kolkata News)। 

এজলাস ছেড়েই বেরিয়ে গেলেন বিচারক

শনিবার বাঙ্কশাল আদালতে কৌস্তভ বাগচীকে গ্রেফতারি মামলার শুনানি চলছিল। সেখানে কৌস্তভের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানে কৌস্তভকে গ্রেফতারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। প্রশ্ন তোলেন, "মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে? সে কি কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত?"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই কংগ্রেস বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠকে সেই বইয়ের প্রতিলিপি তুলে ধরতে দেখা গিয়েছিল কৌস্তভকে। সেই প্রসঙ্গে বিকাশবাবু বলেন, "কৌস্তভ বলেছেন, একটি বই বাজারে আছে। যে বইয়ে মুখ্যমন্ত্রীর অতীত ও বর্তমান সম্পর্কে বলা আছে। সেই বই এখনও বাজারে পাওয়া যাচ্ছে, সরকার তো নিষিদ্ধ করেনি!"

আরও পড়ুন: Koustav Bagchi Arrested : 'হোয়াটস অ্যাপ করলেই দীপক ঘোষের লেখা বই' মুখ্যমন্ত্রীকে আক্রমণের পরেই কৌস্তভের বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ ?

যে প্রক্রিয়ায় কৌস্তভকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিকাশবাবু। বলেন, "কেন ৪১ ধারায় নোটিস করল না পুলিশ? কেন মাঝরাতে পুলিশ বাড়িতে ঢুকল?এরপর তো কোনও বিচারকের বাড়িতেও পুলিশ ঢুকে যাবে! কোথায় যাচ্ছে আইন ব্যবস্থা? রাত ৩টেয় বাড়িতে পুলিশ চলে এল! এত রাতে কারও বাড়িতে পুলিশ যাওয়ায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে।"

পুলিশ ১০ মার্চ পর্যন্ত কৌস্তভকে হেফাজতে চেয়েছে মোটিভ খুঁজে বের করার জন্য। ওসি, আইও-কে শোকজ করার দাবি তোলেন বিকাশবাবু। যে কোনও শর্তে কৌস্তভকে জামিন দেওয়ার দাবি তোলেন। অন্য দিকে, সরকারি আইনজীবী বলেন, "আইনজীবীরা বলছেন, আমরা আতঙ্কিত, উকিল সমাজ আজ আতঙ্কিত। বৈদ্যুতিন মাধ্যমে কারও সম্পর্কে বাজে ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছে। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন।" 

যে কোনও শর্তে কৌস্তভকে জামিন দেওয়ার দাবি

এর জবাবে বিকাশরঞ্জন বলেন, "১০টা নাগাদ বক্তব্য সমাজমাধ্যমে পাওয়া গেল, আর রাত ৩টেয় পুলিশ বাড়িতে গেল? ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হোক, না হলে আমরা কোর্টরুম থেকে নড়ব না।" অন্য দিকে, কৌস্তভের হয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "হাইকোর্টের বিচারপতির বাড়ির বাইরে পোস্টারকাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। আর রাত তিনটের সময়ে বাড়িতে গিয়ে এক উকিলকে তুলে আনছে?" এখনই অর্ডার দিতে হবে, তা পর কোর্টে এই মামলা উঠবে বলেও দাবি তোলেন আইনজীবীরা। তা নিয়ে হই-হট্টগোল শুরু হলে, এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget