এক্সপ্লোর

Koustav Bagchi: আজই ছিল তলবের তারিখ, হাজিরা দেওয়ার আগেই আত্মসমর্পণ করে জামিন পেলেন কৌস্তভ বাগচী

Koustav Bagchi Getting Bail: ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন কৌস্তভ বাগচী

উত্তর ২৪ পরগনা: গত শুক্রবার পুলিশি তলবে সাড়া না দেওয়ায় ৮ জুলাই অর্থাৎ আজ মঙ্গলবার, সকাল ১১টায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল বিজেপি নেতাকে। তবে আজ পুলিশি তলবে কি সাড়া দেবেন কিনা কৌস্তভ বাগচী? এনিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তার আগেই ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন কৌস্তভ বাগচী। 

আরও পড়ুন, '৯ জুলাই ধর্মঘটের দিন অফিসে হাজিরা দিতেই হবে..', সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ নবান্নের

ঠিক কী হয়েছিল ?

মূলত উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসানির অভিযোগ ওঠে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। সেই ঘটনায়  বিজেপি নেতাকে নোটিস দেয় মোহনপুর থানা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তভ বাগচী। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতর। চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ঘিরে মঙ্গলবার তুলকালাম বাঁধে ব্যারাকপুরের সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার পরেই বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে নোটিস পাঠিয়েছিল মোহনপুর থানা।বিজেপি নেতা  কৌস্তভ বাগচী বলেন, এই যে ছেলেটাকে দেখা যাচ্ছে যে চড় মারছে, এর সঙ্গে তো আমার কোনও লেনাদেনাও নেই। আমি ওকে চিনিও না। তৃণমূল এই বিষয়টাকে একটা রাজনৈতিক রঙ এবং উদ্দেশ্য়প্রণোদিতভাবে আমার মানহানি করার জন্য়।কৌস্তভ বাগচী আবার একটি ছবি সামনে এনে দাবি করেছেন যাঁকে চড় মারতে দেখা গেছে, তিনি তৃণমূলের কর্মী। 

আর কত মিথ্যে কথা বলবে ?

সম্প্রতি কৌস্তভ বাগচী বলেছিলেন, দেখা যাচ্ছে একটি ভিডিও-তে, আমি যখন কথা বলছি, পাশ থেকে একজন মেডিক্যাল স্টাফকে এরা মারছে। আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, সেখানে আমি দেখিয়েছি, যে ছেলেটা তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী এবং তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে কাজ করে।এবং ছেলেটা একজন সক্রিয় তৃণমূল কর্মী।  রাতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক এবং ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস এরা মিলে একটা সাংবাদিক বৈঠক করে। আমার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলে। তারা বলেন ডাক্তার ঘোষকে মারধর করেছি। ' কিন্তু যাবতীয় এই অভিযোগ উড়িয়ে ভিডিও পোস্ট করেছেন কৌস্তভ। কৌস্তভের দাবি, ওই ভিডিওতে ডাক্তার ঘোষ বলছে, আপনি কিছুই করেননি। এটা তার স্বীকারোক্তি। এরপরেই কৌস্তভের প্রশ্ন আর কত মিথ্যে কথা বলবে, আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস ?'

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget