এক্সপ্লোর

Kultali Incident: সুড়ঙ্গপথে পালিয়েও হল না শেষরক্ষা! মোবাইল ধরিয়ে দিল কুলতলি কাণ্ডের সাদ্দামকে

South 24 Parganas News: সাদ্দাম সর্দারকে আশ্রয় দেওয়ায় অভিযোগ রয়েছে স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। তাঁকেও গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

রঞ্জিত হালদার, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে গ্রেফতার কুলতলির (Kultali Incident) 'টানেল ম্যান'। গ্রেফতার নকল সোনার কারবারি, সাট্টা ব্যবসায়ী সাদ্দাম সর্দার। কুলতলিতে পুলিশের জালে সুড়ঙ্গ-রহস্যের 'কীর্তিমান'। ২ দিন ধরে ভেড়ির ধারে নির্জন আলাঘরে গা ঢাকা সাদ্দামের। লোকচক্ষুর আড়ালে গিয়েও হল না শেষরক্ষা! কাছে থাকা মুঠোফোনই হয়ে উঠল সাদ্দামের হাতকড়া! টাওয়ার লোকেশন দেখে খোঁজ পেয়ে গ্রেফতার করল পুলিশ, খবর সূত্রের

আশ্রয় দিয়েছে সিপিএম নেতা?
সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা মান্নান খান। পুলিশের উপর হামলা ও প্রতারণাকাণ্ডে মোট ৫ জন গ্রেফতার। এই ৫ জন ছাড়াও আরও অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ। নকল সোনা ছাড়াও মুঘল যুগের প্রত্নসামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে সাদ্দাম গ্যাংয়ের বিরুদ্ধে। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল। সাদ্দামের খোঁজে যাওয়া পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে সায়রুলের বিরুদ্ধে। ধৃত সাদ্দাম সর্দারের ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। ধৃত সিপিএম নেতা মান্নানের ৫দিন পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর মহকুমা আদালতের।

একাধিক ধারায় মামলা:
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর করা হয়েছে। সরকারি আইনজীবী জানান, ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় কুলতুলি কাণ্ডে। সাদ্দাম সর্দার ও মান্নান খানকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মামলায় জয়নগর ও কুলতুলি থানায় এদের নামে একাধিক মামলা আছে বলে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধার হয়নি ঠিকই কিন্তু পুলিশকে লক্ষ্য করে যে আগ্নেয়াস্ত্র দেখানো হয় তার ভিডিও ফুটেজ আছে বলে আদালতে উল্লেখ করেন সরকারের আইনজীবী।

জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল করেছেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের। এদিন আদালতে আইনজীবী দাবি করেন, 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে। সাদ্দাম সর্দারের আইনজীবী জানিয়েছেন, গোটা বিষয়টিই বড় করে দেখানো হচ্ছে। সাদ্দামের কাছে কোনও অস্ত্র নেই বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। তাঁর আরও দাবি, ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়েছিল। সাদ্দামকে ধরতে গেলে গ্রামবাসীরা তার কারণ জিজ্ঞাসা করেছিলেন বলে দাবি সাদ্দাম সর্দারের আইনজীবীর। অভিযুক্তের আইনজীবীর দাবি, ১১৩ টেররিস্ট অ্যাক্ট দেওয়া হয়েছে যা যুক্তিহীন। দুই মহিলার জামিনের আবেদন জানানো হয়েছে।

ধৃত সিপিএম নেতা মান্নান খানের আইনজীবীর দাবি, এই ঘটনায় কোথাও মান্নানের নাম নেই। পুলিশের বিরুদ্ধে হামলাতেও তাঁর নাম নেই। তাঁর ভেড়ির আশেপাশে কেউ থাকলে তার দায় মান্নানের নয় বলে দাবি তাঁর আইনজীবীর।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা, বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের ১২ কামরা, বহু হতাহতের আশঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget