এক্সপ্লোর

Dibrugarh Express Derailed: উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা, বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের ১২ কামরা, বহু হতাহতের আশঙ্কা

UP Dibrugarh Express Train Accident: আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অন্তত ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে।

উত্তরপ্রদেশ: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের (UP Train Accident) গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা।

আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অন্তত ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। 

15904- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড়- (Chandigarh-Dibrugarh Express) পর্যন্ত যায়। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন। বৃহস্পতিবার দুপুরের একটু পরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এখন আপাতত উদ্ধারকাজে নজর দিচ্ছে রেল। 

 

সূত্রের খবর, এদিন দুপুর ২.৩০ টায় সময় এই দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন রেলযাত্রী। একাধিক মৃত্যুর আশঙ্কাও রয়েছে। উল্টে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের তিনটি বগি, বেলাইন একাধিক কামরা। জুন মাসের পর জুলাই মাসে ট্রেন দুর্ঘটনা ঘটে। ১৭ জুন ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের ১৮ জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা।

ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন (Train Accident Today) রওনা দিয়েছে। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। যদিও কেন এই দুর্ঘটনা ঘটেছে তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার উপর নজর রাখছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর। দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। আপাতত কয়েকজনকে স্থানীয় কিছু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি রেল দুর্ঘটনা নিয়ে খোঁজখবর নিচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর দফতরও।   

উত্তরপ্রদেশের (UP Relief Commissioner) রিলিফ কমিশনারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত লখনউ ও বলরামপুর থেকে একটি করে NDRF টিম পাঠানো হয়েছে গোন্ডায়। উদ্ধারকাজের জন্য আপাতত ৫টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্য়বস্থা করা হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জলপ্রপাতের ধারে রিলস বানানোর চেষ্টা, খাদে পড়ে মৃত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget