এক্সপ্লোর

Kunal On Suvendu : 'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?

Kunal On Suvendu : 'বিজেপিতে যারা রয়েছে, তার মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। চারটি খারাপ কথা বললে, চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়...', হঠাৎ শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট !

অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, আশাবুল হোসেন, কলকাতা : 'যো হামারি সাথ, হাম উনকা সাথ.... সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই' - শুভেন্দুঅধিকারীর এই মন্তব্য নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে স্পষ্ট বিভাজন যেন বঙ্গ বিজেপিতেও। প্রশ্ন উঠছে, বাংলায় লাগাতার হারের পর, এবার জয়ের মুখ দেখতে কি কট্টর হিন্দুত্বের লাইন আঁকড়ে ধরতে চাইছেন শুভেনদু অধিকারী? 

শুভেন্দুর কট্টরপন্থী বার্তা 
বিরোধী দলনেতার দাবি, 'পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। ১০০জন মুসলিমের মধ্যে ৯১জন ২০২১-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে ৯৫ শতাংশ মুসলিম ভোট দিয়েছে, সেই কারণে আমি রাজনৈতিক আমার দৃষ্টিভঙ্গি থেকে বলেছি।'  

সুকান্তর ভিন্ন সুর
তবে ভিন্ন সুরে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর যুক্তি , 'আমরা জানি আমাদের ভোট দেবে না। দেবে না দেবে না। কুকুর মানুষকে কামড়ায়, তা বলে মানুষ কি কুকুরকে কামড়াবে নাকি! আমরা সকলকে নিয়েই চলব। ' 

কুণালের মুখে শুভেন্দু স্তুতি 
এই পরিস্থিতিতে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ' বিরোধী নেতা হিসেবে , বিজেপি নেতা হিসেবে, তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে , এসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। সুতরাং এরা সবাই মিলেও কী পাল্লা দিতে যাবে শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে, ভুল কথা বলছে। তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বিজেপিতে যারা রয়েছে, তার মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। চারটি খারাপ কথা বললে, চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়...শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে...নেতা হিসেবে সুকান্ত শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্য নয় '  

অন্য মত শঙ্করেরও 
এই বিতর্কের মধ্য়েই বঙ্গ বিজেপির কাউকেই প্রায় সরাসরি শুভেন্দুকে পাশে পাওয়া যাচ্ছে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'মাননীয় বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন, তিনি তার ব্যাখ্যা ইতিমধ্যে দিয়েছেন। পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমি মনে করি, অনুপ্রবেশ, প্রান্তিক মুসলিমদের দুরাবস্থা, মুসলিম বুদ্ধিজীবীদের নীরবতা এবং তার পাশাপাশি এই রাজ্যে মাননীয় পুরমন্ত্রী আর ইসলাম ব্যাতিত অন্যান্য ধর্মের জন্মসূত্রে, যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাঁদের দুর্ভাগা বলা এবং প্রচ্ছন্নভাবে ধর্মান্তকরণে উৎসাহিত করা। আমি মনে করি এগুলি অনেক বেশি এই মুহূর্তে প্রাসঙ্গিক।' 

শুভেন্দুর 'কট্টর হিন্দুত্বের' লাইন কি বঙ্গ বিজেপিকে সাফল্য় এনে দেবে? শেষমেশ কোন পথে এগোবে বঙ্গ বিজেপি?  আর এই পরিস্থিতিতে শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট দিয়ে কী বার্তা দিতে চাইছেন শুভেন্দু ? উত্তর দেবে সময়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget