এক্সপ্লোর

Kunal Ghosh Exclusive : চাকরি দেবেন বলে মোটা টাকা নিতেন, এখনও রাজ্যের দাপুটে মন্ত্রী ! ABP আনন্দে বিস্ফোরক কুণাল

Kunal Ghosh On Recruitment Scam : এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে টানটান দেড়ঘণ্টার বিস্ফোরক সাক্ষাৎকার দেন কুণাল। দাবি করেন, নিয়োগ দুর্নীতির খবর আগেই ছিল দলের কাছে। 

কলকাতা : ভোটের মুখেই কার্যত কুণাল ঘোষের ডানা ছাঁটল দল। বুধের বিকেলেই তাঁকে সরানো হয় রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে। সেই সঙ্গে জারি করা হয়, কড়া বিবৃতি। সম্প্রতি কুণালের করা মত সম্পূর্ণ ব্যক্তিগত, দলের পরিপন্থী, জানিয়ে দেয় তৃণমূল। তারপরই সন্ধে বেলা এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে লাইভে আসেন কুণাল ঘোষ। এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে টানটান দেড়ঘণ্টার বিস্ফোরক সাক্ষাৎকার দেন কুণাল। দাবি করেন, নিয়োগ দুর্নীতির খবর আগেই ছিল দলের কাছে। 

যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় সারা রাজ্য, যে নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার জন চাকরি হারা, সেই নিয়োগ দুর্নীতির কথা ভালভাবেই জানত তৃণমূল। খবর ছিল তৃণমূলের কর্তাব্যক্তিদের কাছেও। পদ থেকে অপসারণের পরেই নিয়োগ দুর্নীতি নিয়ে এবিপি আনন্দে বিস্ফোরক  তথ্য ভাগ করে নিলেন দলের প্রাক্তন মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । বললেন, গত বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের কাছে খবর ছিল যে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয় এবং তার নেপথ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ! শুধু পার্থই নয়, টাকা আদায় করতেন তৃণমূলের আরও হেভিওয়েট নেতা, যিনি এখনও মন্ত্রিসভার সদস্যও বটে। কুণালের বিস্ফোরক দাবি, চাকরি বিক্রি জেনেও দল ব্যবস্থা নেয়নি। সমস্যা সমাধানের চেষ্টা করেনি। 

নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিছানো ও শিকড় গত গভীরে, তা বোঝাতে গিয়ে কুণাল ঘোষ ফিরে যান ২০১৬ সালে। যখন তিনি সারদা মামলায় জেলবন্দি। তখন তিনি প্রেসিডেন্সি জেলে। এক পুলিশ আধিকারিক নিয়ে এলেন এক ওয়ার্ডারকে। তিনি এসে জানালেন, একজন শিক্ষকের চাকরি হবে। তিনি কুণাল ঘোষের কাছে এসে সাহায্য চান। বলেন, কুণালবাবু, একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নেতা এই চাকরি দেওয়ার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা চেয়েছেন। তিনি জানান, ৫ লাখ জোগাড় করতে পেরেছেন একজন আত্মীয়র থেকে। কিন্তু বাকিটা মকুব করার জন্য যদি কুণাল ঘোষ একটা চিরকুট লিখে দেন। অর্থাৎ ঘুষের যদি ডিসকাউন্ট হয় !  

এমন অনুরাধ শুনে তখন কুণাল ঘোষ বলেন, তাঁর সঙ্গে দলের সম্পর্ক শীতল। তাই তাঁর নাম বা রেফারেন্স নিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। কুণাল ঘোষ জানেন না, সেই ব্যক্তির চাকরি হয়েছিল কিনা , কিন্তু তিনি জেনে গিয়েছেন, কে সেই ব্যক্তি !

কে সেই ব্যক্তি ? পার্থ চট্টোপাধ্যায়? না, পার্থ নন। পরিষ্কার জানালেন কুণাল। তবে তিনি এখনও দাপটের সঙ্গে জেলের বাইরেই আছেন, মন্ত্রিসভাতেও আছেন। সেই সঙ্গে কুণালের হুঁশিয়ারি, আশা করি দল আমাকে বাধ্য করবে না সেই নাম বলতে। এমনই নানা মারাত্মক অভিযোগ আনেন কুণাল ঘোষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget