এক্সপ্লোর

TMC Hat-trick Anniversary: ''২০৩৬ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'', ফেসবুক পোস্ট কুণালের

TMC Hat-trick Anniversary: ঠিক এক বছর আগের কথা। ফের নবান্নে ফুটল ঘাসফুল! তৃণমূলের ঝুলি ভর্তি করে ভোট দিল সাধারণ মানুষ! ৪৮ শতাংশের বেশি ভোট পেয়েছে রাজ্যের শাসক দল।

কলকাতা: বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিকের প্রথম বর্ষপূর্তিতে বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ। তিনি তাঁর ফেসবুক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের সঙ্গে দুটো ছবিও পোস্ট করেছেন কুণাল। তিনি লিখেছেন, ''২০৩৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক। ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২০৩৬ সালে অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে। যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।'' তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিন ফেসবুকে পোস্ট কুণাল ঘোষের।

আর কী লিখেছেন কুণাল ঘোষ?

কুণাল ঘোষ আরও লিখেছেন, ''আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা ২০২১-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। ক্ষমতার থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে। যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়, তবে তা বর্জনীয়। সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায়। এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি'', ফেসবুকে পোস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের।

তৃণমূলের জয়ের হ্যাটট্রিক । আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) প্রত্যাবর্তন! ঠিক এক বছর আগের কথা। ফের নবান্নে ফুটল ঘাসফুল! তৃণমূলের ঝুলি ভর্তি করে ভোট দিল সাধারণ মানুষ! ৪৮ শতাংশের বেশি ভোট পেয়েছে রাজ্যের শাসক দল। বিপুল ভোটে তৃতীয়বার ক্ষমতার ফেরা। সেই সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের প্রত্যাশাচিত্র প্রকাশিত। রাজ্যের সবুজায়নের দিনের এক বছর পার। বর্ষপূর্তিতে তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রীর বার্তা জনগণকে। 

এবার থেকে ২ মে, মা-মাটি-মানুষ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ট্যুইটে তাঁর দাবি, গত বছর এই দিনেই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছিল, দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মানুষের অদম্য সাহসের পরিচয়।

গত বছর ২ মে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়। দিনটিকে স্মরণ করে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, ২০২১-এর ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এই দিনে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ। সবসময় আপনাদের যথাসাধ্য সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget