এক্সপ্লোর

Kunal Ghosh : 'বুদ্ধবাবুর সাদা পোশাকে দাগ নেই', নিজের বইয়ে শ্রদ্ধাজ্ঞাপন কুণালের! এখন কেন বিপরীত অবস্থান?

Kunal Ghosh Praises Buddhadeb Bhattacharjee : কুণাল ঘোষ তাঁর বইতে লেখেন, ' বুদ্ধবাবুর ইমেজ সৎ, পরিচ্ছন্ন। তার আসল কারণ বুদ্ধবাবু। বুদ্ধবাবুর ইমেজ ছিল পরিচ্ছন্ন. কোনও বিতর্কিত ঘটনার কালি ছিল না।'

কলকাতা : অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে বেলাগাম আক্রমণ করেই চলেছেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । তাঁর দলীয় নেতা-নেত্রীদের মন্তব্য যেখানে সহানুভূতিশীল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, মদন মিত্রর মতো তাবড় নেতানেত্রীরা যেখানে বুদ্ধদেবের ( Buddhadeb Bhattacharjee ) প্রশংসায় পঞ্চমুখ, সেখানে কুণালের মুখে বুদ্ধদেব-আমলে সিপিএমের ( CPM ) সন্ত্রাস-কথা। হালে তিনি বলেছেন, যে আদিখ্যেতা করে তাঁকে অতিমানব বানানো হচ্ছে, তার প্রতিবাদ করছি। তাঁর জমানায় যে সন্ত্রাস গণহত্যা চলেছে, তা এ যুগে মনে করিয়ে দেয়া উচিত। অথচ সেই কুণাল ঘোষই কয়েকবছর আগে প্রকাশিত বইতে বুদ্ধবাবুর অকুণ্ঠ প্রশংসা করেন।  সেই বইয়েরই কয়েকটি অংশ 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' ( Ghantakhanek Sange Suman ) অনুষ্ঠানে পড়ে শোনান এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে ( Suman De ) । 

কী লিখেছিলেন কুণাল ঘোষ ?

কুণাল ঘোষ তাঁর বইতে লেখেন, ' বুদ্ধবাবুর ইমেজ সৎ, পরিচ্ছন্ন।  বুদ্ধবাবুর ইমেজ ছিল পরিচ্ছন্ন। কোনও বিতর্কিত ঘটনার কালি ছিল না।' ২০০১ সালের নির্বাচন সম্পর্কে লিখতে গিয়ে কুণাল ঘোষ লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়  V ( ভিকট্রির কথা বলা হচ্ছে ) দেখালেন, কিন্তু বামফ্রন্ট ফিরল বিপুল ভাবে। তার আসল কারণ বুদ্ধবাবু। পরিচ্ছন্ন ইমেজের নতুন মুখ বুদ্ধবাবু। বুদ্ধবাবুর স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ এটা মোটেই খারাপ ছিল না । বুদ্ধবাবু বাংলায় সময়োপযোগী শিল্প গড়তে চেয়েছিলেন। সেটা মোটেই খারাপ ছিল না। বুদ্ধবাবু বাংলা সম্পর্কে নেতিবাচক ভাবনা পাল্টাতে চেয়েছিলেন। ঠিক করেছিলেন। কী আশ্চর্য আমার অভিজ্ঞতা কিন্তু ভালই। আমার ওঁকে বেশ ভাল লেগে গেছিল এবং অনুভব করতাম উনিও আমাকে পছন্দই করেন। বুদ্ধবাবু ছিমছাম জীবনযাত্রায় আগাগোড়াই ছিলেন। তাঁর কারণে সরকারের খরচও তেমন বাড়েনি। সেসব দিক থেকে বুদ্ধবাবুর সাদা পোশাকে কোনও দাগ নেই। একদিন তাঁর সঠিক মূল্যায়ন হবে । একদিন বাংলার মানুষ নতুন করে ভাববে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বুদ্ধবাবুর চিন্তা ভালো ছিল। ' 

তিনি আরও লেখেন, 'মহাভারতে পড়েছি যুদ্ধক্ষেত্রে তিরে ছিন্নভিন্ন করলেও সন্ধেয় অর্জুন যেতেন শরশয্যায় বিক্ষত পিতামহ ভীষ্মকে প্রণাম করতে। আমি আমার লেখার মধ্যে দিয়েই প্রণাম জানালাম। ব্যক্তি কুণাল, সাংবাদিক কুণাল, হৃদয় উজাড় করে আপনাকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছে।'

এই লাইনগুলি কুণাল ঘোষের লেখা বইয়ের। বেশি দিন আগে প্রকাশিত নয়। ২০২২ সালে প্রকাশিত হয়েছে । সত্যিই কি কুণাল ঘোষ আজ যা বলছেন, তা নিজে থেকেই বলছেন ? নাকি তাঁকে দিয়ে বলানো হচ্ছে ? বলানো হলেই বা কে বলাচ্ছে ? প্রশ্নটা উঠছেই। 

 

আরও পড়ুন : দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ?  আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget