এক্সপ্লোর

Kunal Ghosh: 'কেন ভাল সেজে থাকছেন', দলের কোন নেতাদের নিশানা কুণালের?

Suvendu Adhikari:শুভেন্দু অধিকারী ও বিজেপির কিছু নেতা মমতা ও অভিষেককে নিশানা করলেও দলের কিছু নেতা উপযুক্ত জবাব দেন না বলে অভিযোগ কুণালের।

কলকাতা: এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় দলের নেতাদেরই একাংশ। দলের বেশ কিছু নেতার বক্তব্য নিয়ে ঘোরতর উষ্মা প্রকাশ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতা ও অভিষেককে নিশানা করলেও দলের কিছু নেতা উপযুক্ত জবাব দেন না বলে অভিযোগ কুণালের।

কী বলেছেন কুণাল?
তৃণমূলের রাজ্য মুখপাত্রের দাবি, 'শুভেন্দু ও বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা, যাঁরা মন্ত্রিত্বে আছেন, তাঁরা পাল্টা আক্রমণ করছেন না। তাঁরা কেন ভাল সেজে থাকছেন, গোলগোল বক্তৃতা করছেন? কেন তাঁরা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না? আমরা কয়েকজন আক্রমণ করছি, বাকি নেতারা কী করছেন?' তাঁর আরও প্রশ্ন, 'যাঁরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তাঁরা কী করছেন? তাঁরা কেন শুভেন্দু বা বিজেপিকে চোর বলছেন না? সরকারের সব সুবিধা নেব, একাধিক পদ নিয়ে বসে থাকব, আর গোলগোল বক্তৃতা করব, সেটা হবে না।' গিরিশ পার্কে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ।

এদিনই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি মন্তব্যে নিয়েও আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। সূত্রের খবর, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই ভোটের কাজে মনোনিবেশ করবেন তিনি। সুব্রত বক্সি বলেছিলেন, 'এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।' এই মন্তব্যেরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কী করে? সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন?। অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে নিয়ে এসব কথা আসছে কেন? সুব্রত বক্সির উচিত, বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা।' ব্যারাকপুরে অর্জুন সিংহর সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারা নিয়েও সুব্রত বক্সিকে খোঁচা দিয়েছেন তিনি। 

প্রতিষ্ঠা দিবসে একটি মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।'

আরও পড়ুন: চাকরি দিয়ে টাকা নেওয়া আর মায়ের মাংস কেটে খাওয়া সমান: ফিরহাদ হাকিম

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget