এক্সপ্লোর

Firhad Hakim: চাকরি দিয়ে টাকা নেওয়া আর মায়ের মাংস কেটে খাওয়া সমান: ফিরহাদ হাকিম

West Bengal: দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি, এবার তা মেনে নিলেন খোদ রাজ্যের মন্ত্রী।

কলকাতা: তৃণমূলে দুর্নীতি হয়েছে, মানলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিছু মানুষ নিশ্চিতভাবে দুর্নীতি করেছে। তবে সবাই দোষী নয় বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা। একইসঙ্গে তাঁক কথায় উঠে আসে চাকরি দিয়ে টাকা নেওয়ার বিষয়ও। 

দুর্নীতি মানলেন মন্ত্রী: স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি। মন্ত্রী, বিধায়ক থেকে দলের হেভিওয়েট নেতারা দুর্নীতির অভিযোগে জেলে। যা নিয়ে প্রায় দুবছর ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কার্যত দুর্নীতি মেনে নিলেন এরাজ্যের মন্ত্রী। এদিন ফিরহাদ হাকিম বলেন, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে। দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তার মানে আমরা সবাই নই। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতো ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া আমি অনেক ভাল বলে মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাক। বেকার ছেলেরা চাকরি পাক। কিন্তু দুর্নীতি সবথেকে নোংরা জিনিস।

 

আর ফিরহাদ হাকিমের এই মন্তব্যে পাল্টা আক্রমণ করেন কুণাল ঘোষ। দুর্নীতি ইস্যুতে ফিরহাদে মন্তব্যের প্রেক্ষিতে কুণাল বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে খোঁচা দিয়েছিলেন। কিছু মানুষ যা করেছেন তা ভুল, করার সময় আটকাননি কেন ?' যখন আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম, তখন বলা হয়েছিল কুণাল মন্ত্রিসভার কেউ নন।'

অন্যদিকে এদিকে নতুন প্রজন্মের পক্ষে সওয়াল করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "তৃণমূলকে যেমন পুরনোদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, পুরনোদের ত্যাগকে কাজে লাগাতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন। আবার, পুরনোদের মধ্যে যাদেরকে আরও সামনে আনা উচিত, আরও বেশি করে আনতে হবে তাঁদেরকে সামনে। আমরা মুখে বলব পুরনোদের, আর যাঁরা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তাঁরা পিছনের সারিতে চলে যাবেন, তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে তিন-চার জন শুধু, এভাবে হয় নাকি? সিনিয়র-জুনিয়র যেমন একসঙ্গে থাকা দরকার, কিন্তু সিনিয়র মানে এই নয়, শুধু ৫ জন বা ৬ জন, সিনিয়র মানে তাঁরা যাঁরা বাংলাজুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে জান বাজি রেখে সিপিএমের সঙ্গে লড়াই করেছিল। আজকে মমতাদি মুখ্যমন্ত্রী, একটা সুদূর ভবিষ্যৎ আসবে যখন মমতাদি আশীর্বাদ করবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের শপথ নেবেন। মমতাদি দীর্ঘদিন সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন, কিন্তু পাশাপাশি আগামী যে প্রজন্ম তাকে তুলে না আনলে, নতুন জায়গায় যতটা গতিতে এগিয়ে যাওয়া সম্ভব, সেই গতি বিঘ্নিত হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: বছরের প্রথম দিন উধাও শীত, ফের পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget