এক্সপ্লোর

Kunal Ghosh: কুণাল-সুদীপ বরফ গলাতে 'চায়ে-পে চর্চা'! আজ সন্ধে ৭টায়

Kunal on Sudip: এরই মধ্যে সুদীপের বিরুদ্ধে মুখ খোলায় কুণাল ঘোষকে শোকজের চিঠি ধরিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

কলকাতা: কদিন আগেই দলের দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেদিনই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে দলেরই (Kunal Ghosh Against Sudip Banerjee) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। দলের সাংসদের বিজেপি-যোগের অভিযোগও করেছিলেন। মূল সমস্যা শুরু হয়েছিল উত্তর কলকাতা জেলা তৃণমূলের একটি প্রস্তুতি বৈঠকে কুণাল ঘোষকে না ডাকা নিয়ে। অভিযোগ ছিল আরও। তারই মধ্যে দলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় কুণাল ঘোষকে শোকজের চিঠি ধরিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সোমবারই দেখা গেল একেবারে উল্টো ছবি, হতে চলেছে 'চায়ে পে চর্চা'।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudeep Banerjee on Kunal Ghosh) বারবার কটাক্ষ কুণাল ঘোষের, তাই বরফ গলাতে এবার 'চায়ে পে চর্চা'? আজ সন্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের। কুণাল এদিন বলেন, 'একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সন্ধে সাতটায় চা খেতে যাব।' তাঁর আরও দাবি, 'অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।'

দলের সাংসদের সঙ্গে শেখ শাহাজানের তুলনা করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh on Sudeep Banerjee)। সেখানেই থেমে থাকেননি তিনি। দলের বর্ষীয়ান সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও অভিযোগ করেছিলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। কুণাল ঘোষ বলেছিলেন, 'রাজ্যের সব জায়গায় তৃণমূল বনাম বিজেপি লড়াই চলছে। কিন্তু উত্তর কলকাতার ক্ষেত্রে বিষয়টি অন্য। সেখানে বিজেপিরই দুই প্রার্থী। একজন বিজেপির প্রতীকে ভোটে দাঁড়াবেন, আরেকজন লড়বেন জোড়াফুল প্রতীকে।' তিনি আরও বলেছিলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, উনি হাওয়া বুঝে সেই দিকে যান। সুদীপবাবুর সচিবের ছেলে বিজেপি নেতা।'                                

উত্তর কলকাতা জেলা তৃণমূলের সংগঠনের অবস্থা খারাপ হওয়া নিয়েও অভিযোগ জানিয়েছিলেন তিনি। কাঠগড়ায় দাঁড় করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে। কেন উত্তর কলকাতায় একটি স্কুলের চৌহদ্দির মধ্যে সাংসদের দলীয় অফিস তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: SSC-এর সব মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টে কল্যাণ, নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget