এক্সপ্লোর

Kunal On SSC Scam: 'যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়', হাইকোর্টের রায়ের পর পোস্ট কুণালের

Calcutta High Court:'শিক্ষক চাকরি মামলা,যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়', হাইকোর্টের রায় বেরোনোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।

কলকাতা: 'শিক্ষক চাকরি মামলা,যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পায়', হাইকোর্টের রায় বেরোনোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh On SSC Scam Verdict)। আরও লেখেন, 'এদের স্বার্থে যা চেষ্টা দরকার সরকার করেছে। এদের অবিলম্বে চাকরি দরকার। আশা করি আদালতের রায়ে এই চাকরির জট খুলতে সরকারের চেষ্টা মান্যতা পাবে।'

কুণালের মন্তব্য...
মাসখানেক আগে কুণালকে বলতে শোনা গিয়েছিল, 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী নিয়োগ সম্ভব হয়। আমরা আশাবাদী, আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যা সরকার চাইছে, যে শূন্য পদ সরকার তৈরি করেছে, তাঁরা সে কাজটা পাবেন।'  গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে ৩ মাস ধরে শুনানি চলে। আজ, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের সেই বিশেষ বেঞ্চ আজ রায়দান করে। 

রায় নিয়ে...
এদিনের ঐতিহাসিক রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ সালের প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত দিতে হবে। এখানেই শেষ নয়। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত জারি রাখবে সিবিআই। যাঁকে প্রয়োজন, তাঁকেই হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে বলেছে হাইকোর্ট। ঘটনা হল, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছরদুয়েক যাবৎ তুমুল আলোড়ন চলছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হারও এক অবস্থা। এর মধ্যে এহেন রায় রাজ্যকে বেশ খানিকটা ধাক্কা দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। যদিও রাজ্যের তরফে শিক্ষায় নিয়োগ জট ছাড়ানোর ব্যাপারে বার বার সদিচ্ছার কথাই বলা হয়েছে। এদিন ২৮১ পাতার ৩৭০টি অনুচ্ছেদে এদিন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে এবার নতুন করে টেন্ডার ডেকে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ পেয়েছে এসএসসি। 

 

আরও পড়ুন:যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget