এক্সপ্লোর

Kurmi Protest: কুর্মিদের রেল ও সড়ক অবরোধ ৮০ ঘণ্টা পার, সরকারের সঙ্গে বৈঠকে নারাজ বিক্ষোভকারীরা

West Bengal Kurmi Protest: সরকারের সঙ্গে আপাতত কোনও বৈঠক নয়, স্পষ্ট জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা, আপাতত মিটছে না দুর্ভোগ।

কলকাতা: কুর্মিদের (Kurmi Protest) রেল ও সড়ক অবরোধ পেরিয়ে গেল ৮০ ঘণ্টা। আদ্রা ডিভিশনের (Adra Division) কুস্তাউর ও খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) খেমাশুলি স্টেশনে টানা অবরোধ (Protest)। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চারদিন ধরে চলছে অবরোধ। সড়ক অবরুদ্ধ থাকায় দাঁড়িয়ে আছে সারি সারি বাস ও ট্রাক। চরম দুর্ভোগে যাত্রী ও বাস-ট্রাক চালকরা।

বৈঠকে আপাতত নারাজ বিক্ষোভকারীরা: সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে আজ দুপুর ৩টের সময় আন্দোলনকারীদের বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের তরফে। কিন্তু সরকারের সঙ্গে আপাতত কোনও বৈঠক নয়, স্পষ্ট জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা, আপাতত মিটছে না দুর্ভোগ। অভিযোগ, মিলছে না খাবার, অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে পানীয় জলও। হাওড়া স্টেশনে আটকে বহু যাত্রী। বাঁচানোর কাতর আর্তি হাওড়া স্টেশনে আটকে পড়া ক্যান্সার রোগীর। 

কুর্মিদের রেল ও সড়ক অবরোধ: যেদিকে দু’চোখ যায় ধু ধু প্রান্তর, আশপাশে কোনও দোকান পাট নেই। এমন জায়গায় জাতীয় ড়কের ওপর দাঁড়িয়ে কয়েক হাজার লরি, ট্রাক, পণ্যবাহী গাড়ি। কুর্মি আন্দোলনের জেরে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা। চরম ভোগান্তিতে পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার ভোর থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে, ৬ নম্বর জাতীয় সড়ক। আটকে রয়েছে কয়েক হাজার ট্রাক। সার দিয়ে দাঁড়িয়ে, রাঁচিগামী একের পর এক বাস, দেখা দিয়েছে চরম খাদ্য ও জলের সঙ্কট। খিদে পেলে কোথায় যাবেন? কোথায় পাবেন পানীয় জলটুকু, জানেন না দীর্ঘপথ পেরিয়ে আসা লরি চালকরা। 

ট্রেন বাতিল: কুর্মি আন্দোলনের প্রভাব পড়েছে রেল পরিষেবার (Train Service) উপরও। কুর্মিদের (Kurmi Protest) রেল অবরোধের জেরে আজও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন (Train Cancel)। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।  এমনটাই রেল সূত্রে খবর। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন।  

আরও পড়ুন: Jalpaiguri News: দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে পথে বামেরা, জেলা পরিষদ অভিযানে তুলকালাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget