এক্সপ্লোর

Lady Doctors On Women's Day : নারীকে কেউ স্বাধীনতা দেবে কেন, তিনি তো স্বাধীনই....নারীদিবস প্রতিদিন, বলছেন দুই চিকিৎসক

' আমার পায়ে যে কাঁটা ফুটেছিল, সেই কাঁটায় আমার পরবর্তী প্রজন্ম যেন রক্তাক্ত না হয়'  

কলকাতা :  খুব অন্ধকার সময়ের ভরসা তাঁরা। মানুষের কাছে তাঁরা ভগবান। তাঁরা ব্যর্থ হতেই পারেন না, এতটাই আস্থা নিয়ে তাঁদের কাছে আসেন মানুষ। তাঁদের লড়াই রোগ বালাইয়ের সঙ্গে, আবার সামাজিক কুসংস্কারের সঙ্গেও।  চিকিৎসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মানুষকে আলোর পথ দেখানো তাঁদের প্রতিদিনের চ্যালেঞ্জ। তাঁরা ডাক্তার। ডাক্তারের কোনও নারী পুরুষ ভেদ হয় না। তাঁদের একটাই কাজ মানুষকে ভাল রাখা। ৮ মার্চ, নারী দিবসটা তাঁদের কাছে কেমন? এবিপি লাইভ কথা বলল, এই বাংলার দুই চিকিৎসকের সঙ্গে। 

চিকিৎসক অনিন্দিতা ঝা। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। কর্মসূত্রে ১৭ বছর আগে চলে এসেছিলেন বাংলা-ওড়িশার সীমান্তে এই প্রত্য়ন্ত গ্রামে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কারও কাছে তিনি দিদিমণি, তো কেউ ডাকেন মা-বুড়ি।  তিনি মনে করেন, প্রতিটি দিনই নারীদের। আলাদা করে নারীদিবস পালনের গুরুত্ব নেই তাঁর কাছে। বরং মনে করেন, দিবস পালনের আগে একটা ধারণা স্পষ্ট হওয়া দরকার, নারীর স্বাধীনতা একান্ত নারীর নিজস্ব, সেটা দেওয়ার মালিক অন্য কেউ নন।  'অনেক পুরুষ বলেন আমি আমার স্ত্রীকে চাকরি করার অনুমতি দিয়েছি। শাশুড়ি বলেন, আমার বউমা স্লিভলেস পরলে, আমার আপত্তি নেই। আবার কোনও শাশুড়ি বলছেন, আগে তো নাতির মুখ দেখে নিই। তারপর যা খুশি হোক...সেখানে একজন মহিলা হয়ে আরেকজন মেয়ের এরপর পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন তিনি। এখানেই নারী স্বাধীনতা, প্রগতিশীল ভাবনাগুলো থমকে যায়। আসলে নারীকে কেউ স্বাধীনতা দেবে কেন, তিনি তো স্বাধীনই'।

চিকিৎসক অনিন্দিতার কথায়, 'আমার কাছে রোজই ৮ মার্চ । কারণ, আমি স্বাধীন আমার জন্য। আমি যা পারি না, তা স্পষ্ট বলে দিতে পারি লজ্জা পাই না। আলাদা করে দিনটা পালন করি না '

অনিন্দিতার কথায়, নারী দিবস তখনই সার্থক, যখন জাগ্রত হবে চেতনা। যখন মেয়েকে মা বোাঝাতে পারেন, স্কুল ইউনিফর্মে মেনস্ট্রুয়েশনের রক্ত লেগে যাওয়া লজ্জার কিছু নয়। যেন একজন মেয়েকে খারাপ ভাবে কেউ ছুঁলে, সে মাকে এসে বলতে পারে। আমি এগুলো আমি আমার মেয়েকে বোঝাতে পেরেছি। এগুলোই আমার কাছে নারীদিবসের সেলিব্রেশন।  আমার পায়ে যে কাঁটা ফুটেছিল, সেই কাঁটায় আমার পরবর্তী প্রজন্ম যেন রক্তাক্ত না হয়'  

চিকিৎসক অনন্দিতা ঝা
চিকিৎসক অনন্দিতা ঝা

অনেক মা, অনেক লড়াকু নারীকে তিনি দেখছেন প্রতিটা দিন। যাঁরা হয়ত জানেনই নারী দিবসের মানে। তথাকথিত শিক্ষিত না হয়েও লড়াকু ও প্রগতিশীল মানসিকতায় তৈরি করছেন উদাহরণ। তেমন মানুষরাই চিকিৎসক অনিন্দিতা ঝার চোখে আইকন।  
 চিকিৎসক বাবার কাছ থেকেই পেয়েছিলেন জনসেবার মন্ত্র আর, মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা, সেই শিক্ষায় পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চার করা তাঁর কাছে নারী দিবসের সেলিব্রেশন। 

চিকিৎসক অগ্নিমিতা গিরি সরকার। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ তিনি। সেই সঙ্গে তাঁর দিন কাটে কর্কটরোগ যোদ্ধাদের সঙ্গে। ক্যান্সারের কামড়কে জয় করে বহু নারীকে জীবনের স্রোতে ফেরানোর জন্য তাঁর নিরন্তর প্রচেষ্টা। তাঁর কাছে  প্রতিদিনই নারী দিবস। ডা. অগ্নিমিতা গিরির কথায়,  মেয়েরা কর্মরতা হোন বা হোম-মেকার, দিনভর কাজ করে যেতে হয় তাঁদের। ঘরে - বাইরে বিরাট দায়িত্বভার তাঁরা পালন করে চলেন। তাই তাঁরা সবসময়ই মেহনতি মানুষ।  তাই চিকিৎসকের কাছে প্রতিদিনই নারী দিবস। 

কর্মসূত্রে দেখেছেন, অনেকের  বাড়িতে পুত্রসন্তানরা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অভিভাবকরা হয়ত বেশি ভাবিত হচ্ছেন ছেলে সন্তানটিকে নিয়ে। অনেক রোগীকে বলতে শুনেছেন, ছেলে রোজগার করে খাওয়াবে, মেয়ে তো অন্য বাড়িতে চলে যাবে। এই ভাবনা বৈষম্যটা দূর করা দরকার। মেয়েকেও বোঝাতে হবে, ভাই বা দাদার মতো, মা-বাবার দায়িত্ব তাঁরও। 

চিকিৎসক হিসেবে তিনি মনে করেন, ভাল থাকা বা সুস্থ থাকা মানে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক ভাবে ভাল থাকাও। মেয়েদের মানসিক ভাবে ভাল থাকার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। কাজের ক্ষেত্রে হোক বা পরিবারে, অধিকারের প্রশ্নে যেন ছেলে , মেয়ের  তফাৎ না থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় , পরিবারে মহিলাদের স্বাস্থ্য সমস্যাগুলি অবহেলিতই থেকে যায়। সেগুলোর দিকে নজর দেওয়া, মেয়েদের মেনস্ট্রুয়াল হেলথের দিকে নজর দিতে হবে। সচেতন হতে হবে ব্রেস্ট ক্যান্সার বা সারভাইকাল ক্যানসার নিয়ে। একজন মেয়ের জন্য আরেকজন মেয়েকেই পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বাড়ির পুরুষমানুষটি যদি মাথার ওপর ছাদ হন, তাহলে সংসারকে স্তম্ভ হিসেবে ধরে রাখেন নারীরাই। তাই তাঁদের ভাল থাকা, একদিন নয়, প্রতিদিন ভাল থাকাই নারীদিবসের সার্থকতা। সমাজের মননকে কলুষমুক্ত করাতেই নারীদিবসের সার্থকতা। 

 

ডা. অগ্নিমিতা গিরি সরকার
ডা. অগ্নিমিতা গিরি সরকার

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget