এক্সপ্লোর

Lakshmi Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় অভিযোগ ! ৫ বছর ধরে মহিলার টাকা ঢুকছে গোলাম মর্তুজার অ্যাকাউন্টে! প্রতারিত বহু?

এক মহিলার প্রাপ্য সরকারি অনুদানের টাকা টানা পাঁচ বছর ধরে ঢুকেছে এলাকারই এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে!

মালদা : মালদার হরিশ্চন্দ্রপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘিরে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। এক মহিলার প্রাপ্য সরকারি অনুদানের টাকা টানা পাঁচ বছর ধরে ঢুকেছে এলাকারই এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে! এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ। তাঁদের আশঙ্কা, এই ধরনের জালিয়াতির শিকার হতে পারেন ৩০০-রও বেশি পরিবার।

কী অভিযোগ?

ঘটনার কেন্দ্রবিন্দুতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার। অভিযোগ, ২০২০ সালে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তারপর থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকাও পাননি। অথচ সরকারি নথি ও ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে, তাঁর নামে বরাদ্দ হওয়া টাকা ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মর্তুজার ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, টানা পাঁচ বছর ধরে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও অভিযুক্ত ব্যক্তি কীভাবে তা জানতে পারলেন না? নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও জালিয়াতি চক্র?

‘বারবার অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান’                  

নুন নাহারের দাবি, তিনি একাধিকবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে কার্যত বঞ্চিত হয়েছেন তিনি। স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পের তথ্য ও ব্যাঙ্ক সংক্রান্ত নথিতে গাফিলতি বা ইচ্ছাকৃত কারচুপির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

বিজেপির বিস্ফোরক অভিযোগ

এই ঘটনাকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা ওমপ্রকাশ ঘোষ দাবি করেছেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, গাছ লাগানো প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির পাহাড় জমেছে। তাঁর কথায়, “এটা শুধু শুরু। আগামী দিনে আরও বড় বড় কেলেঙ্কারির পর্দাফাঁস হবে।” বিজেপির দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।

তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া

এদিকে আবার স্থানীয় তৃণমূল বিধায়ক মতিবুর রহমান-এর বক্তব্য “এ ধরনের অন্যায় কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” 

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

 

 

Advertisement

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget