এক্সপ্লোর

Landslide In Kalimpong:পাহাড়ে অবিরাম বৃষ্টি, ধস কালিম্পঙের ১০ নং জাতীয় সড়কে

Heavy Rain:পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে ধস নামল। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত ১০ নং জাতীয় সড়কে ধস নামে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফের কালিম্পঙে (Landslide In Kalimpong) ১০ নং জাতীয় সড়কে ধস নামল। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত ১০ নং জাতীয় সড়কে ধস নামে। কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, জলপাইগুড়ির দোমোহনিতে হলুদ সতর্কতা। ফুঁসছে তিস্তা, জলপাইগুড়িতে বিভিন্ন এলাকা জলমগ্ন।  

পরিস্থিতি যা...
গত তিন দিন ধরে সিকিম এবং ভুটানে বৃষ্টি চলছে। এর ফলে কালিম্পং জেলার ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝে ওই জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য খোলা হলেও কোথাও কোথাও ধস নামায় এবার তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিকল্প রাস্তাও খোলা হয়েছে। গেইলখোলা এলাকায় একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে প্রশাসন। সেখান থেকে কিছু যান চলাচল করছে। তবে সার্বিক ভাবে পাহাড়ের পরিস্থিতি উদ্বেগজনক। বিভিন্ন জায়গায়  ধসের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহের মতোই সিকিমে ফের লাগাতার বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি, টানা বৃষ্টি হয়ে চলেছে ভুটানেও। ফলে তিস্তার জলস্তর বাড়ছে। আজ সকালে, তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। ফলে দোমহনি এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত সমতলে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামীতেও বর্ষণ চলবে বলে জানা যাচ্ছে।  

আবহাওয়া নিয়ে...
শুধু উত্তরবঙ্গ নয়, ভিজছে দক্ষিণবঙ্গও। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলা-ওড়িশা উপকূলে নিম্নচাপ। তার উপর, একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখাও। আপাতত যা পূর্বাভাস তাতে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। অন্য় দিকে, উত্তরবঙ্গের সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশদ বলতে হলে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ, রবিবার বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। উত্তরবঙ্গে সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  

আরও পড়ুন:বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, এবার শ্যুটআউট নিমতায়

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget