এক্সপ্লোর

Nimta Shootout: বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, এবার শ্যুটআউট নিমতায়

North 24 Parganas: ফের রাত-বিরেতে শ্যুটআউট। নিমতায় চলল। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর ৫২-র এক ব্যক্তি।

সমীরণ পাল, নিমতা: রাজ্যে ফের শ্যুটআউট ঘটনা, এবার নিমতায় (Nimta Shoot Out)। গতকাল রাতে উত্তর দমদম পুরসভার (North Dumdum Municipality) ২৯ নং ওয়ার্ডে শ্যুটআউটের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যুটআউটে গুলিবিদ্ধ এক: ফের রাত-বিরেতে শ্যুটআউট। নিমতায় চলল। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর ৫২-র এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসা বাধে। সেই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। এরপরই গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। তাঁর পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রে খবর। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ।

গত ১৫ জুন বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনা ঘটে। ভরদুপুরে জনবহুল বিটি রোডে ফিল্মি কায়দায় বাইকে গাড়ি ধাওয়া করে শ্যুটআউট করা হয়। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বেলঘরিয়া থানা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল ওই দিন দুপুর ২টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে যাচ্ছিলেন। রথতলা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। পুলিশ সূ্ত্রে খবর মেলে, গাড়ি লক্ষ্য় করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। ৫টি গুলি লাগে গাড়িতে। পুলিশ জানিয়েছিল, হামলার আগে হুমকি দেওয়া হয়েছিল এই ব্য়বসায়ীকে। সেই ঘটনায় অভিযোগ দায়ের নিয়ে ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার ও আক্রান্ত ব্য়বসায়ী ভিন্ন দাবি করেছেন।

ওই একইদিনে মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ হন এখলাস বেগ নামে বছর ২৯-এর এক যুবক। গুলিবিদ্ধ যুবক তালতলা লেনের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ঘটনার আগের দিন সাড়ে ৪টে নাগাদ মোটরবাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল হয়। তার জেরে রাত ১২টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। সোনা নামে এক দুষ্কৃতী গুলি করে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের দাবি, ৭০-৮০ জন বহিরাগত এসে হামলা চালায়। এই ঘটনায় বাড়িতে ঢুকে ছাদের ওপর ঘুমিয়ে থাকা এক অ্যাপ ক্যাব চালককে পুলিশ তুলে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North 24 Parganas: ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু, জলাভূমি ভরাট রুখতে তৎপরতা নিউ ব্যারাকপুরে
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget