এক্সপ্লোর

Paschim Bardhaman: অন্ডালে ইসিএলের খোলামুখ খনি-লাগোয়া বসতি এলাকায় ধস, তলিয়ে গেল একাধিক উঠোন

Landslide In Andal: অন্ডালের বহুলা অঞ্চলে ইসিএলের খোলামুখ খনি-লাগোয়া জনবসতিপূর্ণ এলাকায় ফের ধসের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। শনিবার রাতে পাথর পুকুর এবং বাদ্যকর পাড়ায় কয়েকটি বাড়ির উঠোন ধসের জেরে তলিয়ে যায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালের (andal) বহুলা অঞ্চলে ইসিএলের (ECL) খোলামুখ খনি-লাগোয়া (coal mine) জনবসতিপূর্ণ এলাকায় ফের ধসের (landslide) ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। শনিবার রাতে পাথর পুকুর এবং বাদ্যকর পাড়ায় কয়েকটি বাড়ির উঠোন ধসের জেরে তলিয়ে যায়। ঘটনাচক্রে সেই সময় পরিবারগুলির কোনও সদস্য বাড়ি ছিলেন না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বাড়ি ফিরে ওই ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। রবিবার সকাল থেকে বিষয়টি নিয়ে তুমুল বিক্ষোভ (agitation) শুরু করেন এলাকাবাসী।

কী পরিস্থিতি?
রাষ্ট্রায়ত্ত 'ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের' বিরুদ্ধে এমনিতেই ক্ষুব্ধ স্থানীয়দের অনেকে। খোলা মুখ খনি এলাকা থেকে কয়লা তোলার সময় মাটির নিচে বিস্ফোরণ হয় যার জেরে ভূমিধসের ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, এ ব্যাপারে একাধিকবার ইসিএল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। ECL কর্তৃপক্ষের গাফিলতিতেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে, সাফ বক্তব্য তাঁদের। রবিবারের বিক্ষোভ সামলাতে একসময়ে ঘটনাস্থলে আসতে হয় অন্ডাল থানার পুলিশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকদের। কিন্তু এত কিছুর পর ইসিএল কর্তৃপক্ষ কোথায়? তাঁদের দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা।

নতুন নয়...
ইসিএলের খনি এলাকায় ধসের ঘটনা নতুন নয়। যেমন গত বছর সেপ্টেম্বরেই আসানসোলের ডামরায় ইসিএলের খনি এলাকায় ধসের খবর মেলে। তার জেরে ফাটল ধরে রাস্তা থেকে বাড়ির দেওয়াল ও মেঝেতেও। আতঙ্কে এলাকাছাড়া হয় প্রায় ১৫টি পরিবার। পর দিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে 'গো ব্যাক' স্লোগান দেন ক্ষুব্ধ বাসিন্দারা। বিধায়কের সঙ্গে বাদানুবাদও হয়। আসানসোল দক্ষিণের বিধায়ক সে সময় জানিয়েছিলেন, বাম আমলে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতি করার জন্যই এতদিন তা কার্যকর করেনি তৃণমূল। তা ছাড়া খোলামুখ খনি থেকে অবৈধ ভাবে কয়লা তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাও নেহাত কম নয়। গত জানুয়ারিতেই বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল একই পরিবারের চার জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটে দুর্গাপুরের মাধাইপুরে। ECL-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক। অবৈধ কয়লাকারবারিদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানায় বিজেপিও। কিন্তু সে বারও ইসিএল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সব মিলিয়ে ভোগান্তির একের পর এক ছবি সামনে আসলেও বদলাচ্ছে না কিছুই। 

আরও পড়ুন:স্কুলময় রঙিন ছবিতে 'জীবন্ত' পাঠ্যবিষয়, 'জাতীয় শিক্ষক সম্মানে' কুর্নিশ বাঁকুড়ার বুদ্ধদেব দত্তকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget