এক্সপ্লোর

WB Law and Order: মমতা দিল্লিতে থাকাকালীনই বাংলায় ৩৫৬-র দাবি! কোবিন্দ-শাহের শরণে লইয়ার্স ফর জাস্টিস

WB Law and Order: ২৯ এপ্রিল বেলা ১২টায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার ৩০টি পরিবারের সদস্যরা। 

ওই বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বাংলায় রাষ্ট্রপতিশাসনের (President's Rule in West Bengal) দাবি নিয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP) প্রভাবিত সংগঠন। সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে বাংলার ৩০টি পরিবারের সদস্যদের। প্রত্যকেই ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বলে দাবি বিজেপির। রাষ্ট্রপতির পাশাপাশি রাষ্ট্রপতিশাসন জারির দাবি জানানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। 

বাংলায় রাষ্ট্রপতিশাসনের দাবি নিয়ে দিল্লি যাচ্ছে লইয়ার্স ফর জাস্টিস

আর অত্যন্ত তাত্‍পর্যপূর্ণভাবে বিজেপি প্রভাবিত এই সংগঠনের জোড়া কর্মসূচির সময় দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করে বিজেপি প্রভাবিত লইয়ার্স ফর জাস্টিসের (Lawyers for Justice) আহ্বায়ক, বিজেপি নেতা কবীরশঙ্কর বসু। সংগঠনের দাবি, ২৯ এপ্রিল বেলা ১২টায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার ৩০টি পরিবারের সদস্যরা। 

ওই দিনই রাত ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। একইদিনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিলও হবে। কবীরশঙ্কর বলেন, "আমরা রাষ্ট্রপতিশাসনের দাবি জানাব। রাজ্য়ের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।" 

আরও পড়ুন: Mamata Banerjee : বীরভূম থেকে অধিকারী-গড় পূর্ব মেদিনীপুর, কোন জেলার জন্য কী বার্তা মমতার ?

ঘটনাচক্রে ২৯ এপ্রিলই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ এপ্রিল বিজ্ঞানভবনে কেন্দ্রীয় আইনমন্ত্রকের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুইয়ের মধ্যে সংযোগ রয়েছে কিনা জানতে চাইলে কবীরশঙ্কর বলেন, "না না, এটা নেহাতই কোইন্সিডেন্স।আমাদের কর্মসূচি অনেক আগেই নেওয়া।"

বগটুই, হাঁসখালি, ঝালদা, একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিজেপি।  হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায়, রাজ্যে রাষ্ট্রপতিশাসন জারির সুপারিশও করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।  এই প্রেক্ষাপটে এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা এবং সরাসরি তাঁর কাছে রাজ্যের আইনশৃঙ্খলা অভিযোগ করে তৃণমূলের ওপর চাপ বাড়াতে চাইছে বিজেপি। 

রাজ্যের বদনাম করার চেষ্টা, অভিযোগ কুণালের

পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে রাজ্যের শাসকদলও। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "দিল্লিতে গিয়ে রাজ্যের বদনাম করা, রাজনীতি করা, বিজেপি, সিপিএম,কংগ্রেস এসব করছে। প্রচারের আলোয় আসার চেষ্টা। ক্ষমতা থাকলে ৩৫৬ করে দেখাক। ২৫০ আসন পাবে তৃণমূল।" ২৯ তারিখ মোমবাতি মিছিলের পর রাজ্যে ভোটপরবর্তী হিংসার বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীও করার কথা রয়েছে ওই সংগঠনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget