এক্সপ্লোর

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল

NEET Movement : শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের।  

কলকাতা : NEET প্রশ্নফাঁসকাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় CJP। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, আরেকদিকে দেশজুড়ে আন্দোলন। কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রায় ২ ঘণ্টার বৈঠক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ ৩ দফা দাবি আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে এবার নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ পড়ল কলকাতায়ও। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের।  

এ প্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন, "ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ তো করতেই হবে। তার সঙ্গে নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী হিসাবে অ্যাকাউন্টেবিলিটি নিক। রাজ্যের অবস্থা দেখে আমাদের এটা দেখতে হবে যে বন্ধ হওয়া সরকারি স্কুলগুলো এবার খুলে দিক। আর সেন্ট্রালি যদি দেখতে চাই, এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এনটিএ হ্যান্ডেল করছে, এনটিএ-কে স্রেফ করতে হবে।"

অপর এক আন্দোলনকারী ছাত্র বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি। যেভাবে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্যজুড়ে, সারা দেশজুড়ে আন্দোলন হচ্ছে।" অপর এক আন্দোলনকারী ছাত্রী বলেন, "আমরা প্রত্যেকেই যে দাবি করে আসছি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এনটিএ বাতিল করতে হবে। কারণ, এনটিএ আজ যেভাবে ছাত্র সমাজের ক্ষতি করছে, ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে...তাই অবিলম্বে বাতিল করতে হবে। তাই শিক্ষামন্ত্রীর যেমন পদত্যাগ চাইছি, এনটিএ-কে বাতিল করতে হবে অবিলম্বে। আজ রাজপথ এতেই লাল হবে।" আন্দোলনকারী এক মহিলা বলেন, "ফুল এনেছি যাতে ফুল দেখে ওঁরা ওঁদের কৃতকর্মটা বুঝতে পারেন। সারা দেশে ছাত্রদের যে দাবি...ওঁরা নিজেরাও জানেন ওঁরা কীভাবে আমাদের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। সেটা যেন ওঁরা বন্ধ করেন। তারজন্য আমি ফুল দিয়ে ওঁদের শুভেচ্ছা জানাতে চাইছি।"

এদিকে সময় যত গড়াচ্ছে ততই অন্য মাত্রা পাচ্ছে যন্তরমন্তরের প্রতিবাদ। একজোট হয়ে পথে ছাত্র-যুবরা ! নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি। দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনে সামিল হচ্ছে তরুণ প্রজন্ম ! সোনম ওয়াংচুকও লাগাতার অনশন চালাচ্ছেন ! আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্য়াস ছোড়ার প্রতিবাদে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।

অর্থাৎ, প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা, কেরল, বিহার, রাজস্থান, মুম্বই, মধ্য়প্রদেশে। দিল্লিতে শুরু হওয়া ছাত্র-যুবদের আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ছে ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget