এক্সপ্লোর

Lok Sabha Election Result: বিধানসভা ভোটের তুলনায় বেশি আসন বিজেপির? কমেছে তৃণমূলের আসন? কী বলছে পরিসংখ্যান?

Election Result 2024: এবার লোকসভা ভোটে বিধানসভার ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে ৯২টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। 

কলকাতা: গতবারের তুলনায় এবার লোকসভা ভোটে (Lok Sabha Election), বাংলায় (West Bengal) বিজেপির (BJP) আসন কমেছে। কিন্তু পরিসংখ্যান বলছে, একুশের বিধানসভা ভোটে বিজেপি এরাজ্যে যতগুলি আসনে জিতেছিল, এবার লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, তার থেকে বেশি আসনে এগিয়ে আছে বিজেপি। উল্টোদিকে, একুশের বিধানসভা ভোটে তৃণমূল যত আসন পেয়েছিল, এবার লোকসভার ফলের নিরিখে তার চেয়ে কম আসনে এগিয়ে আছে ঘাসফুল শিবির। 

লোকসভা ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। সান্ত্বনা পুরস্কার একটা জুটল বটে। বাংলায় খাতায়কলমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। ২০২১ সালের বিধানসভা ভোটে তারা ৭৭টি আসনে জিতেছিল। পরে ৩টি বিধানসভা উপ নির্বাচনে হেরে যায় তারা। শান্তিপুর, দিনহাটা ও ধূপগুড়ি। অর্থাৎ ৭৪-এ দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু এবার লোকসভা ভোটে বিধানসভার ফল দেখে বোঝা যাচ্ছে রাজ্যে ৯২টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। 

অর্থাৎ বিধানসভায় তাঁদের বর্তমান যা শক্তি তার থেকে ১৮টি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ২০২১-এর বিধানসভা ভোটে ২১৩টি আসনে জেতে তৃণমূল। পরে উপ নির্বাচনে আরও তিনটি আসনে জিতে তারা পৌঁছয় ২১৬-তে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের নিরিখে ১৯০টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ আসন কমছে। উল্টোদিকে বিজেপি এগিয়ে ৯২টিতে। অর্থাৎ বাড়ছে।

আগের লোকসভা ভোটের পরিসংখ্যান

উনিশের লোকসভা ভোটের থেকে একুশের বিধানসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছিল। এবার লোকসভা ভোটে তার চেয়েও আরও নীচে নেমে গেল পদ্ম শিবির। ২০১৯ সালের লোকসভা ভোটে, এরাজ্যের ৪২টি আসনের মধ্য়ে ১৮টিতে জিতেছিল বিজেপি। সেই লোকসভা ভোটের ফলের নিরিখে এরাজ্যের ১২১টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। এরপর ২০২১ সালের বিধানসভা ভোটে ২০০ আসনের টার্গেট নিয়ে বাংলায় ঝাঁপায় বিজেপি। উনিশের লোকসভার ফলের নিরিখে বিজেপি যেখানে ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল একুশের বিধানসভা ভোটে তারা মাত্র ৭৭-এ আটকে যায়। অঙ্কের হিসেবে দেখলে একুশের বিধানসভার ফলের ভিত্তিতে, ১১টি লোকসভা বিজেপির পাওয়ার কথা। কিন্তু, সেটুকুও জিতে উঠতে পারল না পদ্ম শিবির। 

যে বাম কংগ্রেস গত বিধানসভায় শূন্য হয়ে গেছিল, লোকসভার নিরিখে তারাও বিধানসভায় খাতা খুলেছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি। সিপিএম একটিতে। অর্থাৎ ১২টি। সব কটি আসনই উত্তরবঙ্গে। তবে লোকসভা ভোটের আসন কমার ক্ষত সারাতে, বিজেপি এবার কী ওষুধ প্রয়োগ করে, সেটাই এবার দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget