এক্সপ্লোর

Birbhum News: বোলপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে অসন্তোষ দলের অন্দরে! পোস্টারে ছয়লাপ কীর্ণাহার

Piya Saha in Bolpur: আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছেন পিয়া সাহা।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে এবার জোর লড়াই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। কিন্তু দলের প্রার্থীকে ঘিরে অসন্তোষ রয়েছে বিজেপি-র অন্দরে। এতদিন গুঞ্জন শোনা গেলেও, এবার সেই অসন্তোষের ছবি এবার বাস্তব হয়ে ধরা দিল বীরভূমে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা গেল সেখানে। (Birbhum News)

আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছেন পিয়া সাহা। কিন্তু পিয়াকে নিয়ে আপত্তি রয়েছে গেরুয়া শিবিরের একাংশের মধ্যে, এমন দাবি উঠে আসছিল। সেই দাবি এবার বাস্তব হয়ে ধরা দিল কীর্ণাহারে। সেখানে পিয়ার বিরুদ্ধে একাধিক পোস্টার চোখে পড়ল। পিয়াকে পটানোর ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে। পিয়াকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না বলে লেখা হয়েছে পোস্টারগুলিতে। 'পিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও' ডাকও দেওয়া হয়েছে। (Piya Saha in Bolpur)

যে কীর্ণাহারে পিয়ার বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে, সেখানে বাড়ি বিজেপি-র বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের। ওই পোস্টার নিয়ে তাই বিতর্ক চরমে উঠেছে। যদিও সন্ন্যাসীর দাবি, তিনি ওই পোস্টার সম্পর্কে কিছু জানেন না। তাঁর বক্তব্য, "কে বা কারা ওই পোস্টার ঝুলিয়েছে জানি না আমি। তৃণমূল পোস্টার লাগিয়েছে কি না, জানি না তা-ও। প্রার্থী সরানো রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে।" (Bolpur BJP Candidate)

আরও পড়ুন: Sayantika Banerjee: তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানি সায়ন্তিকা, 'যোগাযোগ রাখছে বিজেপি', জানালেন অভিনেত্রী

এর আগেও বীরভূমে গেরুয়া শিবিরের সাংগঠনিক সমস্যার কথা প্রকাশ্যে চলে আসে। পিয়াকে বিজেপি প্রার্থী করার পর, তাঁকে দুর্বল, বহিরাগত বলে মন্তব্য করেন কেউ কেউ। রাজ্য বিজেপি-র এগজিকিউটিভ কমিটির সদস্য রামপ্রসাদ দাস বলেন, "এককথায় তৃণমূলকে ওয়াকওভার দেওয়া হল। বহিরাগত, দুর্বল প্রার্থী বিরাট ব্যবধানে নির্বাচনে হারবেন।"

তার পরই এই পোস্টার। বিজেপি-র তরফে পোস্টার টাঙানোর কথা স্বীকার করেননি কেউ। কেউ কেউ তৃণমূলের দিকে আঙুল তুললেও, গোটাটাই বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করছেন অনেকে। পোস্টার নিয়ে মাথা ঘামাতে নারাজ পিয়া। দল তাঁকে প্রার্থী করেছে, দলের জন্য সবটুকু দিয়ে লড়াউ করতে চান বলে জানিয়েছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে পিয়ার বিরুদ্ধে এই পোস্টার ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।

সেরা শিরোনাম

Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget