এক্সপ্লোর

Loksabha Election 2024: ফের বসিরহাটের BJP প্রার্থীকে বাধা, রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান

অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর বাছাড়ের অনুগামীদের বিরুদ্ধে।

সমীরণ পাল, বসিরহাট: ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে (BJP Candidate Rekha Patra) বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হল তাঁকে। উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনওক্রমে বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী।

রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ: বসিরহাটের খড়িডাঙায় বিজেপির দেওয়াল লিখনে রঙ ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বিজেপির এসসি মোর্চার সভাপতির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার আক্রান্ত নেতার সঙ্গে দেখা করতে বিজেপি প্রার্থী রেখা পাত্র গ্রামে পৌঁছতেই তুলকালাম বেধে যায়। তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। বচসা গড়ায় হাতাহাতিতে। লাঠি হাতে চলে মারধর।গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি।কোনওরকমে এলাকা ছাড়েন রেখা পাত্র। এরপর মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে গেলে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি প্রার্থী ও নেতা-কর্মীদের। পুলিশের সঙ্গে চলে বচসা। পরে ৬ বিজেপি নেতা থানায় গিয়ে অভিযোগ জানান। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ তুলে বসিরহাট-টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।

কী অভিযোগ বিজেপি প্রার্থীর?

এবিষয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, "আমরা চলে আসি যখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছয়, তাদের ওপর হামলা করে। আমাদের গাড়িতে ইট মারে। শুধুমাত্র যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনিই শুধু এটা করেছেন, ওঁর পরিবার এসে করেছে। অন্য কেউ আমাদের উপরে কোনও হাঙ্গামা করেননি।''

অন্যদিকে, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের কুসমিতে প্রচারের সময় দেখানো হয় কালো পতাকা। আজ সকালে চক ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বের হন অগ্নিমিত্রা পল। সেই সময়ই অগ্নিমিত্রা পলের প্রচার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ১০০ দিনের টাকা না পাওয়া নিয়ে বিজেপি প্রার্থীর বিক্ষোভ দেখান তাঁরা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া তথ্য! অয়ন শীলকে জেরা করল CBI

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |
Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget