এক্সপ্লোর

Loksabha Election 2024: 'বিজেপির সরকার হলে কেউ রেহাই পাবে না' সন্দেশখালি প্রসঙ্গে অমিত শাহ

Amit Shah: এদিন বর্ধমানের মেমারির জনসভা ছিল অমিত শাহর। আর সেখান থেকেই সন্দেশখালি নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি।

বর্ধমান: বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে ফের অমিত শাহের (Amit Shah) মুখে সন্দেশখালির প্রসঙ্গ। বিজেপি ক্ষমতা এলেও অভিযুক্তরা রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 

ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ: গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ইডি আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা। এরপর মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এই নিয়ে ভোটপ্রচারে এসে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। এদিন বর্ধমানের মেমারির জনসভা ছিল অমিত শাহর। তিনি বলেন, "সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি। এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত। এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবে না।''

শুধু সন্দেশখালিই নয়, এদিন ভোট পরবর্তী হিংসা থেকে দুর্নীতি একের পর এক ইস্যুতে আক্রমণ করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতা-কর্মীদের খুন করেছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা। বিজেপি সরকার গঠনের পর অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করে জেলে পাঠানো হবে।'  মমতা  বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করে অমিত শাহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-এর বিরোধিতা করছেন। বাংলদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ শরণার্থীরা নাগরিকত্ব পেলে আপনার আপত্তি কোথায়? আসলে অনুপ্রবেশকারীদের কথা ভেবেই আপত্তি করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।' পাশাপাশি তিনি বলেন, 'নরেন্দ্র মোদির সব প্রকল্প দিদি নিজের নামে চালিয়ে দেয়। কেন্দ্রের পাঠানো টাকা দিদির গুণ্ডারা খেয়ে ফেলেছে। বাংলায় ৩০ টি আসন পেলে টাকা মানুষের কাছে চলে আসবে।'

একইভাবে এদিন ভোট প্রচারে রাজ্যে এসেছে তৃণমূল সরকারকে নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "কংগ্রেস-সিপিএম-তৃণমূল বাংলাকে রক্তাক্ত করেছে। মাফিয়া মানুষের রক্ত শুষে নিচ্ছে। সন্দেশখালির ঘটনায় অপরাধীদের সরকার প্রশ্রয় দেয়। কেন্দ্রীয় সরকার যে সহায়তা পাঠায়, তা জনতা পায় না। তৃণমূল তা নিজেদের গুন্ডাদের মধ্যে বন্টন করে। জনতা তার লাভ পায় না।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ফের বসিরহাটের BJP প্রার্থীকে বাধা, রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান

সেরা শিরোনাম

কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক ! পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের

ভিডিও

Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget