এক্সপ্লোর

Nandigram Case : 'অত্যন্ত আশঙ্কাজনক', মাথায় অপারেশন করে জমাট রক্ত বের করার পর কেমন আছেন নন্দীগ্রামের BJP নেতা ?

Nandigram Violence 2024 : মারের চোটে  সঞ্জয়ের মাথার খুলি ফেটে যায়। আঘাত ভয়ঙ্কর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ১৭ বছর আগে জমি আন্দোলন ঘিরে একইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম ( Nandigram )।  ভোটের মুখে বিজেপি ( BJP ) কর্মীর খুন ঘিরে নন্দীগ্রামে ফিরল পুরনো স্মৃতি। বিক্ষোভ, অবরোধ, লাঠিচার্জ, জ্বলল আগুন। ভয়াবহ ভাবে বিজেপি নেতার মাকে পিটিয়ে, কুপিয়ে খুন করা হল। আর সেই সঙ্গে মৃতের ছেলে সঞ্জয় আড়ি সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন। সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক।

ভয়ঙ্কর ভাবে আক্রান্ত  সঞ্জয় আড়িকে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এখনও। তাঁকে বৃহস্পতিবার দুপুরেই সন্ত্রস্ত নন্দীগ্রাম থেকে কলকাতায় স্থআনান্তরিত করা হয়। মারের চোটে  সঞ্জয়ের মাথার খুলি ফেটে যায়। আঘাত ভয়ঙ্কর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল বলে চিকিৎসক সূত্রে খবর। 

কলকাতায় চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বৃহস্পতিবার বিকেলেই ঘণ্টাখানেক ধরে চলে তাঁর অস্ত্রোপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 

বিজেপির অভিযোগ, বুধবার রাত দেড়টা নাগাদ বিজেপির এসসি মোর্চার অঞ্চল সম্পাদক সঞ্জয় আড়িকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে, ধারাল অস্ত্র নিয়ে বিজেপি নেতার মায়ের ওপরও চড়াও হয় তৃণমূল কর্মীরা। কুপিয়ে, মাথায় রড দিয়ে মেরে খুন করা হয় বিজেপি নেতার মাকে। কিন্তু ঘটনার পরদিনই অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রামের মাটি।  

এই ঘটনার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। 

এ প্রসঙ্গে বিজেপি নেতা, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, 'ভোট যেখানে যেখানে হচ্ছে দক্ষিণবাংলায়, সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। কারণ তৃণমূলের জেতার কোনও সুযোগ নেই ...ভোটের আগে ওরা খুন করেছে। একজন ৫৬ বছরের মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পশ্চিমবাংলায় মহিলাদের কী সুরক্ষা আছে, এটা বোঝা যাচ্ছে। ' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Arunoday Death: রাহুল শুধুমাত্র আমার সহ-অভিনেতা বা বন্ধু নয়, ও আমার ভাই, আমার থেকে বয়সেও ছোট : আবির
রাহুল শুধুমাত্র আমার সহ-অভিনেতা বা বন্ধু নয়, ও আমার ভাই, আমার থেকে বয়সেও ছোট : আবির
Rahul Banerjee Death : 'প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রোডাকশন ক্রু', কীভাবে দুর্ঘটনার কবলে রাহুল ? যা জানাল ওড়িশা পুলিশ...
'প্রয়োজনীয় অনুমতি নেয়নি প্রোডাকশন ক্রু', কীভাবে দুর্ঘটনার কবলে রাহুল ? যা জানাল ওড়িশা পুলিশ...
West Bengal Weather Update: আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ! হতে পারে শিলাবৃষ্টিও, আগামী কয়েকদিন কবে কোথায় কেমন থাকবে আবহাওয়া?
আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ! হতে পারে শিলাবৃষ্টিও, আগামী কয়েকদিন কবে কোথায় কেমন থাকবে আবহাওয়া?
Rahul Banerjee Death: রাহুলের মৃত্যুর পর তাঁর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার? কী জানালেন তিনি?
রাহুলের মৃত্যুর পর তাঁর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার? কী জানালেন তিনি?

ভিডিও

BJP News: 'প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে', কমিশনের কাছে ৬টি দাবি পেশ বিজেপি প্রতিনিধিদলের
Congress News: প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি বিভিন্ন জায়গায়। বর্ধমানের জেলা কংগ্রেসের অফিসে ভাঙচুর
Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Embed widget