এক্সপ্লোর

Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

Loksabha Poll 2024: গরু পাচার নিয়ে তরজার মধ্য়েই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের ডিগ্রির সত্য়তা নিয়ে প্রশ্ন তুলল আম আদমি পার্টি।

কলকাতা: ঘাটালে ভোটের আগে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের (Hiran Chatterjee) ডক্টরেট ডিগ্রি ভুয়ো দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল আপ। আম আদমি পার্টির দাবি তথ্য় জানার অধিকার আইনে করা আবেদনে আইআইটি খড়গপুর জানিয়েছে বিজেপি প্রার্থী তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। পাল্টা আইআইটি খড়গপুরের দেওয়া চিঠিকের উল্লেখ করে জবাব দিয়েছেন হিরণ।

ভুয়ো ডিগ্রি প্রার্থীর?

গরু পাচার নিয়ে তরজার মধ্য়েই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের ডিগ্রির সত্য়তা নিয়ে প্রশ্ন তুলল আম আদমি পার্টি। নির্বাচন কমিশনেও অভিযোগ জমা দিল তারা। আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, "ঘাটাল কেন্দ্রে যিনি প্রার্থী আছেন বিজেপির হিরণ্ময় চট্টোপাধ্য়ায় মহাশয় উনি ওঁর হলফনামায় জানিয়েছেন ২০২৩ থেকে IIT খড়গপুরে পোস্ট PHD রিসার্চ ফেলো। উনি দাবি করেছেন যে উনি পোস্ট PHD গবেষণার সাথে যুক্ত আছেন IIT খড়গপুরের সঙ্গে। তো আমরা এই মর্মে আমরা IIT খড়গপুরে তথ্য জানার অধিকার আইনে আবেদন করি। বেশ কয়েক দিন আগেই আমরা করেছিলাম যখন আমরা ওঁর নামটা ফলকে দেখেছিলাম ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্য়ায় এবং ওঁর সোশাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে উনি লিখে রেখেছেন IIT খড়গপুরের রিসার্চ ফেলো। তো সেই মর্মে আমরা তথ্য় জানার অধিকার আইনে আবেদন করি এবং প্রথম যখন আমরা আবেদন করি আমাদের IIT খড়গপুর থেকে জানানো হয় যে ওঁদের কাছে এই সম্পর্কিত কোনও তথ্য নেই।''

শনিবার ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা আসনে ভোট গ্রহণ। তার আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্য়কর দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল আম আদমি পার্টি। বিদায়ী সাংসদ তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে এবার ঘাটালে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। নিজের নামের পাশে ডক্টরেট ব্য়বহার করেন হিরণ। তাঁর ফেসবুক প্রোফাইলে রিসার্চ ফেলো অ্য়াট IIT খড়গপুর লেখা রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতেও তাঁর নামের পাশে ডক্টরেটের উল্লেখ রয়েছে। আম আদমি পার্টির দাবি, তথ্য় জানার অধিকার আইনে আবেদন করা হলে IIT খড়গপুরের তরফে জানানো হয়েছে, তাদের প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত নন হিরণ। হিরণের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।

এবিষয়ে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, "বিশ্বের যে কোনও বিশ্ববিদ্য়ালয়ে যখন কেউ PHD করে পোস্ট PHD করে সেটা সব সময় স্পনসরড হয়। কোনও একটা ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্য়ালয়কে তাদের স্বার্থে বিশ্ববিদ্য়ালয়কে টাকা দেয় যে গবেষণা করে দিন এবং সেখানে বিশ্ববিদ্য়ালয় স্পনসরের টাকায় গবেষণা করে। এই ফর্ম্য়াটটা হয়তো অনেকেই জানেন না। IIT খড়গপুর থেকে যে লেটারটা আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন সেখানে পরিষ্কার লেখা আছে আমি কী বিষয়ে গবেষণা করছি, কে আমার স্পনসর, কতদিনের আমার প্রজেক্ট, তার থেকে আমি কী পাচ্ছি স্পষ্ট লেখা আছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Dev: এনামুলের ডায়েরির পাতা তুলে আক্রমণ, পাল্টা নথি এনে শুভেন্দু-হিরণকে জবাব দেবের

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget