এক্সপ্লোর

Loksabha Election 2024: 'নো ভোট টু মোদি'র আহ্বান, দাবি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের

Loksabha Poll 2024: ২১-এর বিধানসভা ভোটের আগে উঠেছিল, 'নো ভোট টু বিজেপি'র স্লোগান। এবার ২০২৪, লোকসভা ভোটের মধ্যে উঠল 'নো ভোট টু মোদি'র আহ্বান।

কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Election 2024) 'নো ভোট টু মোদি'র আহ্বান তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের। 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র ব্যানারে মঙ্গলবার কলকাতায় জড়ো হয়ে এই দাবি তুলেছেন তাঁরা। যদিও, মঞ্চের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

 আহ্বান তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের: ২১-এর বিধানসভা ভোটের আগে উঠেছিল, 'নো ভোট টু বিজেপি'র স্লোগান। এবার ২০২৪, লোকসভা ভোটের মধ্যে উঠল 'নো ভোট টু মোদি'র আহ্বান। এই দাবি তুললেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশ। মঙ্গলবার 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র ব্যানারে দাবি করা হয়েছে যে, ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণা ভাষণের যে জোয়ার বইছে, তাতে বিষাক্ত হয়ে উঠছে নির্বাচনী আবহাওয়া। এক্ষেত্রে অন্য সকলকে ছাপিয়ে গেছেন শাসকদলের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র তরফে কনভেনশন করা হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচার। মঙ্গলবার সেই বিদ্বজ্জনদের একাংশ জড়ো হয়েছিল কলকাতায়।

গায়ক প্রতুল মুখোপাধ্যায় বলেন, “ভোট কাটছি ভুল করছি। ভুল যাতে না করি, তা নিয়ে সতর্ক থাকতে হবে।’’ গায়ক সৈকত মিত্রর কথায়, “সংবিধান গণতন্ত্র বাঁচাতে যদি হয়, তাহলে মোদি হঠাও...বাংলার মানুষের কাছে প্রার্থনা যে, রাজাকে হঠাতে হবে।’’ মোদিকে ক্ষমতাচ্যুত করতে চেয়ে বিশিষ্টদের একাংশের মুখে উঠে এসেছে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বানও। মঞ্চের তরফে কেউ কেউ আবার এই আহ্বানও করছেন যে, ভোট তাকেই দিন, যাকে ভোট দিলে বিজেপিকে হারানো যাবে। পিডিএস নেতা সমীর পুততুণ্ড বলেন, “আগে মনে হয়েছিল মোদিকে ভয় পাচ্ছি, এখন মনে হচ্ছে মোদি জনগণকে ভয় পাচ্ছে। মোদিকে নয়, যাকে খুশি ভোট দিত। যাকে ভোট দিলে বিজেপিকে হারানো যাবে, সেটাই গুরুত্বপূর্ণ।’’                     

২১-এর বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এদিন মঞ্চে দাঁড়িয়ে, মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চান না বলে দাবি করেছেন। এর পাশাপাশি, দু-দশক ধরে RSS-এর সঙ্গে যুক্ত থাকা শিক্ষাবিদ পার্থ বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update: শেখ শাহজাহানের বেনামি সম্পত্তিতে নজর, আত্মীয় ও শাগরেদকে তলব ইডির

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget