এক্সপ্লোর

Sandeshkhali Update: শেখ শাহজাহানের বেনামি সম্পত্তিতে নজর, আত্মীয় ও শাগরেদকে তলব ইডির

ED At Sandeshkhali: সন্দেশখালির মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরদিনই তেড়েফুড়ে নামল কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা: এবার শেখ শাহজাহানের (Seikh Shahjahan) বেনামি সম্পত্তিতে নজর ইডির। বহিষ্কৃত তৃণমূল নেতার বেশ কয়েকজন আত্মীয় ও শাগরেদকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। এদিনই ফের সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখল সিবিআই।

বেনামি সম্পত্তিতে নজর ইডির: মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না। সন্দেশখালির মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরদিনই তেড়েফুড়ে নামল কেন্দ্রীয় এজেন্সি। ফের সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখল সিবিআই। অন্যদিকে, শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি খুঁজে বের করতে তৎপর হল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, শাহজাহানের বেশ কয়েকটি বেনামি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে। অধিকাংশ সম্পত্তি নিজের নামে নয়, আত্মীয় ও শাগরেদদের নামে কেনা হয়েছিল। এমনই সাত জনকে চিহ্নিত করে আগামী ১০ দিনের মধ্যে তাদের তলব করেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছে।

সন্দেশখালিতে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ির তৈরি করার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহানদের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই টাকা দিয়েই বেনামি সম্পত্তি কেনা হয়েছিল বলে মনে করছে ইডি। ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে, এদিনই ফের সন্দেশখালিতে গেল সিবিআই। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শোনেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যেসব জমি, ভেড়ি দখলের অভিযোগ উঠেছে, সেই জায়গাও ঘুরে দেখেন সিবিআই অফিসাররা।

চলতি সপ্তাহের সোমবার শেখ শাহজাহানকে আদালতে পেশ করে ED। এরপরই বিস্ফোরক দাবি করে তারা। ব্যাঙ্কশাল আদালতে পেশ করা লিখিত রিপোর্টে ED দাবি করেছে, জমি, ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাঁদের যাঁদের কাছে পৌঁছেছিল, তাঁদের মধ্যে রয়েছেন ২-৩জন মন্ত্রীও। সেই নামগুলি সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। লিখিত রিপোর্টে ED-র তরফে দাবি করা হয়েছে, এখনই শেখ শাহজাহানকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। সোমবার, শেখ শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ ৪ জনকে আদালতে পেশ করে ED. লিখিত রিপোর্টে ED-র তরফে এও দাবি করা হয়, ফেরি সার্ভিস-সহ একাধিক ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করেই প্রশাসন শেখ শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kolkata News: খবরের জেরে তৎপরতা, বেআইনি মাটি খাদান বন্ধ করতে সক্রিয় হল প্রশাসন

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget