এক্সপ্লোর

ব্যারাকপুরে জিতবেন? যাবেন অর্জুনের চায়ের আমন্ত্রণে? এবার মুখ খুললেন পার্থ ভৌমিক

অর্জুন যখন দুই ফুলের মাঝামাঝি রয়েছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পার্থ ভৌমিকই তৃণমূলের প্রার্থী। আশা করি, মানুষ তাঁর পাশে থাকবেন। 

সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রবিবার দলের প্রার্থী ঘোষণার পর থেকেই  দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন ( Arjun Singh )। ইঙ্গিতও দিয়েছেন পদ্ম-শিবিরে যাওয়ার।  বুধবারও ফের তিনি এবিপি আনন্দর মুখোমুখি বসলেন। বললেন, তিনি পার্থ ভৌমিকের ( Partha Bhowmik ) বিরুদ্ধে ভোটে লড়বেন। শুধু এ কথা বলেই থেমে থাকেননি অর্জুন। পার্থ ভৌমিককে শানিত বাক্যে নিশানাও করেন অর্জুন। বললেন, 'পার্থ ভৌমিক কারও ভালর জন্য কিছু করেননি, শুধু কাঠি করেছেন।' 

অর্জুন যখন দুই ফুলের মাঝামাঝি রয়েছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,  পার্থ ভৌমিকই তৃণমূলের প্রার্থী। আশা করি, মানুষ তাঁর পাশে থাকবেন। 

নেত্রী যেমন তাঁর উপর ভরসা রেখেছেন, তেমনই নিজের ওপর ও ব্যারাকপুরের মানুষের উপর ভরসা রেখেছেন পার্থ ভৌমিক।  তিনি বলেন, ' লোকসভা নির্বাচনে বিজেপির জমিদারিত্বর ইস্যু নিয়ে বারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করব।' পার্থ ভৌমিককে নিজের বাড়িতে অর্জুনের চা খাওয়ার আমন্ত্রন প্রসঙ্গে পার্থ বলেন, অর্জুনের বাড়িতে মমতার জায়গায় মোদইর ছবি লাগানো হয়েছে। তাই কেন আমি ওর বাড়িতে যাবো?

অর্জুনকে নিশানা করে পার্থর আক্রমণ, ' আমি কারও বাড়ি ভাঙিনি। কাউকে খুন করিনি। কারও ওপর ঔদ্ধত্য দেখাইনি। তাই বারাকপুরের মানুষ আমাকে গ্রহণ করবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি জয়ী হবই। আমায় ওই চেয়ার আঁকড়ে ধরে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই।' 

পার্থর প্রশ্ন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে মোদির ছবি রাখা হবে, ' সেই বাড়িতে গিয়ে আমি হাতজোড় করে দাঁড়াবো?ভোট চাওয়ার জন্য যেতে পারি। '

ব্যারাকপুরে পার্থ-অর্জুন সংঘাতই এখন বাংলার রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়।  অর্জুন জানিয়েছেন, তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন এটা নিশ্চিত। তাঁর অভিযোগ, দলের একাংশকে দিয়ে তাঁর বিরোধিতা করানো হয়েছে পরিকল্পিতভাবে। 'পুরোটাই স্ক্রিপ্টেড। ছোটবেলা থেকে কখনও বিনা টিকিটে ট্রেনে উঠিনি।' বললেন অর্জুন।

অর্জুনের অভিযোগ,' পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি। মোদিকে দেখে এই সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব' এমনই দাবি করেছেন সাংসদ অর্জুন । 

যদিও বিজেপি তাঁকে দলে ফেরাবে কি ফেরাবে না, টিকিট দেবে কি দেবে না, এই বিষয়ে কোনও কথা বলেনি। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অর্জুন এখনও বিজেপি সাংসদই। তাই তিনি কোথা থেকে ভোটে লড়বেন, তাঁরই সিদ্ধান্ত।  

আরও পড়ুন : 
কাছা-পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন পার্টির পতাকা হাতে, গাড়ি থামিয়ে কাছে ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপর...

 

 

 

 

সেরা শিরোনাম

News Live: “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
“অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
West Bengal Assembly : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
Government Allowances : আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?
আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget