এক্সপ্লোর

South 24 Parganas: বাড়ছে সংক্রমণ, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় বাজার পরিদর্শন লাভলি মৈত্রর

South 24 Parganas News Update: রাজ্য সহ দেশ, লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে পথে নামলেন দুই বিধায়ক।

দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর-সোনারপুর পুরসভা (Rajpur-Sonarpur Municipality) এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। লাগাম টানতে পুর এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত। সচেতনতা প্রচারে দ্বিতীয় দিন পথে নামলেন তৃণমূলের (TMC) দুই বিধায়ক (MLA)। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন বাজার স্যানিটাইজ (Sanitize) করা হয়। পরিদর্শনে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra)  ও সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম (Ferdousi Begum)। পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করেন দুই বিধায়ক। এরপর বারুইপুর পুলিশ জেলার পুলিশকে নিয়ে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করেন সোনারপুর উত্তরের বিধায়ক। 

রাজ্য সহ দেশ, লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (WB Department Of Health) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছেন ১৫,৪২১ জন।  সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৯৩,৭৪৪ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সবমিলিয়ে আজ রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৮৪৬ জন।রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০ শতাংশ। এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারে পথে নামলেন দুই বিধায়ক।

এদিকে করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ক্যানিং বাজার। এই নির্দেশের পরেও ভ্রুক্ষেপ নেই ক্যানিংবাসীর। আজ সকালে দেখা গেল চেনা ছবি। মাস্ক ছাড়াই চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। গতকাল সচেতনতা প্রচারে পথে নামেন মহকুমা শাসক আজহার জিয়া-সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। মাস্ক ছাড়া বাজারে বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে গ্রেফতারির হুঁশিয়ারি দেয় পুলিশ। এরপরও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। 

আরও পড়ুন: Jalpaiguri News: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বন্ধ ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget