এক্সপ্লোর

Jalpaiguri News: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বন্ধ ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি

Jalpaiguri News Update: জঙ্গল সাফারি (Forest Safari) বন্ধ। মাস্ক পরেই জঙ্গলের বাইরে ঘুরছেন পর্যটকরা। বিধি আরোপের বিষয়টিকে স্বাগত জানালেও, শীতের মরসুমে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় মন খারাপ পর্যটকদের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা (Corona) সংক্রমণ বাড়ায় বন্ধ ডুয়ার্সের (Dooars) পর্যটন কেন্দ্রগুলি (Tourists Spot)। জলপাইগুড়ির (Jalpaiguri) মূর্তি পর্যটন কেন্দ্রে উধাও চেনা ছবি। ভিড় নেই। ফাঁকা পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরি করার সময় কেউ কেউ মাস্ক ছাড়াই দল বেঁধে সেলফি তুলতে ব্যস্ত। তবে গরুমারা জাতীয় উদ্যানের (Garumara National Park) ছবিটা আলাদা। জঙ্গল সাফারি (Forest Safari) বন্ধ। মাস্ক পরেই জঙ্গলের বাইরে ঘুরছেন পর্যটকরা। করোনা আবহে বিধি আরোপের বিষয়টিকে স্বাগত জানালেও, শীতের মরসুমে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় মন খারাপ পর্যটকদের। ব্যবসায় ফের মন্দার আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা।  

বর্ষশেষে মানুষের আনাগোনা বেড়েছিল পাহাড় সহ রাজ্যের অন্যান্য পর্যটন স্থলগুলিতে। কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি বদলেছে। রাজ্যে (West Bengal) করোনার দৈনিক সংক্রমণ (Corona Case) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও সতর্ক না হলে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার (West Bengal Government)। পাশাপাশি করোনা মোকাবিলায় ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের সব পর্যটন কেন্দ্র (Tourist Spot)। এই পরিস্থিতিতে পাহাড় থেকে পর্যটকরা নামতে শুরু করেছেন। 

কিন্তি সমস্যায় পড়েছেন পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল মানুষগুলো। তবে শুধু উত্তরবঙ্গের পরিস্থিতি এমন তা নয়। পর্যটক শূন্য শান্তিনিকেতন । ধুধু করছে কোপাই তীর থেকে শুরু করে সোনাঝুরির হাট। বীরভূমেরই অন্যতম পর্যটন স্থল লাভপুরের ফুল্লরা। ৫১ সতীপীঠের অন্যতম এটি। বিধিনিষেধের কারণে ভক্ত সমাগম অনেকটাই কমেছে। ফলে সেখানেও সমস্যায় পড়েছেন মন্দিরে চত্বরে থাকা বাউল শিল্পীরা। বিধিনিষেধ জারির পর থেকেই কার্যত শুনশান বাঁকুড়ার মুকুটমণিপুর। কয়েকদিন আগেও নৌকা বিহারের জন্য ভিড় জমাত মানুষ।  এখন সেখানে ফেরিঘাটে দাঁড়িয়ে সারি সারি নৌকা। রোজগার হারিয়ে হতাশা গ্রাস করেছে নৌকাচালকদের। মুখ থুবড়ে পড়েছে হোটেল ব্যবসাও।

আরও পড়ুন: Kalighat Temple:করোনার দাপট বাড়ায় কালীঘাট মন্দিরে গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget