এক্সপ্লোর

LPG Crisis: ইসকন-দিঘার মন্দিরে গ্যাসের আকালে ভোগ-সঙ্কট! বড় সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ

একাধিক পদের বদলে ৩ বেলা শুধু খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত।

কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের জ্বালা এবার টের পাচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। রান্নার গ্য়াস সিলিন্ডারের জন্য় শুরু হয়েছে কার্যত হাহাকার। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে পড়ছে লম্বা লাইন। এই প্রেক্ষাপটে তীব্র গ্যাস সঙ্কট, কলকাতার ইসকন মন্দিরে। 

একাধিক পদের বদলে ৩ বেলা শুধু খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত। কলকাতা ইসকন মন্দিরে আর ২ থেকে ৩ দিনের গ্যাস মজুত রয়েছে। তবে, নতুন স্টক না এলে ৩ বেলা ভোগ নাও দেওয়া যেতে পারে, আশঙ্কাপ্রকাশ মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের। 

এদিকে, গ্যাসের অভাবে সঙ্কট দিঘার জগন্নাথ মন্দিরও। প্রতিদিন মন্দিরে ৩ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমান পরিস্থিতিতে ৩ হাজারের বদলে গড়ে ৭৫০ লোকের খাবারের আয়োজনের সিদ্ধান্ত। 

যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। তার খেসারত দিতে হচ্ছে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে থাকা পশ্চিমবঙ্গকেও। শুধু পশ্চিমবঙ্গই বা কেন, গোটা দেশের আমজনতাকে। একটা গ্যাস সিলিন্ডারের জন্য এখন ঘরে ঘরে শুরু হয়েছে হাহাকার। ব্যাপক সমস্যায় পড়েছেন গৃহস্থরা। প্রতিদিনের রান্না হয় গ্যাসে। সেই গ্যাস সিলিন্ডারের জন্য এখন হাহাকার পড়ে গেছে। ফোনে গ্যাস বুক করতে গেলে, যোগাযোগই করা যাচ্ছে না।  আতঙ্কে অনেকে ছুটে যাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে। সেখানেও সমস্যার কোনও কিনারা হচ্ছে না।                                                

দিন যত এগোচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এই আবহেই গ্যাসের জোগানে টান পড়েছে। এই আবহে রান্নার গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকায় ব্য়াহত কলকাতা পুরসভার মা ক্যান্টিনের রান্না।

এদিকে, LPG সঙ্কটে বন্ধ হতে বসেছে বাঙালির প্রিয় মিষ্টির দোকানগুলিও। কাটোয়ার ১০০ বছরের পুরনো পরানের ক্ষীরের মিষ্টির দোকানেও দেখা দিয়েছে সিলিন্ডার সঙ্কট। একই ছবি আলিপুরদুয়ারের মিষ্টির দোকানেও। অন্যদিকে হাওড়া স্টেশন চত্বরের হোটেলগুলিতেও দেখা দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের সঙ্কট। 

LPG সঙ্কটে শুধুমাত্র হোটেল বা ঘরের হেঁশেলেই প্রভাব পড়েছে এমন নয়। শিলিগুড়িতে বন্ধ রাখতে হচ্ছে রট আয়রন আসবাবের দোকানও।  আসবাব রঙ করার সময় ব্যবহার করা হয় LPG। কিন্তু সঙ্কটের জেরে রঙের কাজও বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে।                                            

সেরা শিরোনাম

ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget