এক্সপ্লোর

LPG Price : আর্থিক বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, কোন শহরে কত হল জেনে নিন

দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়।  তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।

নয়াদিল্লি :  মার্চের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সাধারণ মানুষ! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম ছাড়ায় ১১০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়ায় ২ হাজার। দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়।  তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।

বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম  ও শিল্পে ব্যবহৃত RSP গ্যাস সিলিন্ডারের দাম কমছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ২১৩২ টাকা। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমল প্রায় ৯২ টাকা। 

১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন

পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত নতুন আর্থিক বছরের প্রথম দিনে ১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। লাইভমিন্টের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ অর্থবছরের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম  প্রায় ৯২ টাকা কমানো হয়েছে। তবে, গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হল ?

দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে, ২০২২ সালে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছিল ৷ এই বছরের জানুয়ারিতে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল , তার ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ১,৭৬৮ টাকা। এবার গ্যাসের দামে পরিবর্তনের পরে ১৯ কেজি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত হল - 

  • দিল্লিতে ২০২৮ টাকা
  • কলকাতায় ২১৩২ টাকা 
  • মুম্বইতে ১৯৮০ টাকা
  • চেন্নাইতে ২১৯২ টাকা 
 

দেখা গেল , শুধুমাত্র রাজধানী দিল্লিতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ২২৫ কমেছে । মার্চ মাসে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) প্রকল্পের ৯.৫৯ কোটি উপক্ষোক্তা বার্ষিক প্রতি ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাবেন। যে সমস্ত পরিবার ১২টি ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের জন্য যোগ্য, তাদের যে কোনও অতিরিক্ত সিলিন্ডার বাজার মূল্যে কিনতে হবে৷

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও এবার একই রইল ডোমেস্টিক এলপিজির দাম। মার্চের শুরুতেই ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হয় ১ হাজার ১২৯ টাকা। যার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ঘরে ঘরে। তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। সেইমতো এপ্রিল শুরু তেই সামনে এল গ্যাসের নতুন দাম। 

সেরা শিরোনাম

News Live Blog : তিথি মেনে নবমীর পুজো, সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ভিড়
তিথি মেনে নবমীর পুজো, সকাল থেকেই মণ্ডপে-মণ্ডপে ভিড়
Cyclone Alert : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
MD Salim On Durga Puja 2026: দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ
দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget