এক্সপ্লোর

Maa Canteen In Bus :পরিত্যক্ত সরকারি বাসে ৫ টাকায় ডিম-ভাত ! রমরমিয়ে চলছে 'মা ক্যান্টিন', আপ্লুত মানুষ

Durgapur News : 'বাসের ভেতর বসে শান্তিতে খেতে পারবে মানুষজন। গ্রীষ্ম, বর্ষায় সমস্যায় পড়তে হবে না।'

 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  মেয়াদ পেরোনোয় থেমেছে চাকা। তবুও থেমে নেই মানুষের উঠানামা।  সরকারি বাসের ভেতরেই রয়েছে 'মা ক্যান্টিন'। ৫টাকা দিলেই মিলছে পেট ভরে ডিম ভাত। এমনই ছবি দুর্গাপুর বাসট্যান্ডে। পরিত্যক্ত সরকারি বাস দাঁড় করিয়ে গোডাউন তৈরি করে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে বলে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই বাতিল হওয়া গাড়ি ফেলে না দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নিম এসবিএসটিসি। 

সরকারি নিয়মে ১৫ বছর পর শেষ হয় বাসের মেয়াদ। মেয়াদ শেষ হলে আর রাস্তায় নামানো যায় না দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার  (এসবিএসটিসি) বাস। এইরকম একটি পরিত্যক্ত বাসকে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে আনা হয়। তারপরেই যেখানে রুটের নাম লেখার কথা সেখানে লেখা হয় 'মা ক্যান্টিন' ।  আর ভেতরে যেখানে যাত্রীদের বসার কথা সেখানে টেবিল আর চেয়ার রাখা হয়েছে। বাসের ভেতর ৫টাকায় ডিম ভাত খেতে ভিড় জমছে বহু মানুষের। 

প্রতিদিন দুপুর হলেই ভিড়।২৪ জন একসঙ্গে  বসে খাওয়ার ব্যবস্থা আছে।  এভাবেই চলছে সরকারি বাসের ভেতর দুর্গাপুর নগর নিগমের মা ক্যান্টিন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রিনা মণ্ডল দাবি করেন, "আমরা দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করেছিলাম একটি পরিত্যক্ত বাস দেওয়ার জন্য।  ওই বাসের ভেতর বসে শান্তিতে খেতে পারবে মানুষজন। গ্রীষ্ম, বর্ষায় সমস্যায় পড়তে হবে না।" 

তবে এই  উদ্যোগের সমালোচনাই শোনা গেল সিপিএমের মুখে।  সিপিএম নেতা সিদ্ধান্ত বসু বলেন,"দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস না চালিয়ে গোডাউন বানানো হয়েছে। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে কন্ডাক্টরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাসগুলি। সেখান থেকে মাসোহারা তুলেছে তৃণমূল নেতারা। এর জন্য এসবিএসটিসির চেয়ারম্যানও দায়ী।"

সাধারণ মানুষের সুবিধার জন্য পরিতক্ত বাসে ক্যান্টিন চলছে , বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। তিনি বলেন,"বহু বাইরের মানুষ আসেন ওই বাসস্ট্যান্ডে। গরিব মানুষদের সঙ্গে তাঁরাও  খান। বাসের ভেতর খেতে সুবিধা। পরিত্যক্ত বাস সাজিয়েই মা  ক্যান্টিনটি চলে।"

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন,"দুর্গাপুর নগর নিগম থেকে প্রস্তাবটি এসেছিল । সেই বাস সুন্দরভাবে সাজিয়ে মা ক্যান্টিন চালাচ্ছেন তাঁরা। আমরা সেই প্রস্তাব সমর্থন করে একটি ব্যবহারের অযোগ্য বাস দুর্গাপুর নগর নিগমকে দিই। সেই বাসের ভেতর এক মা ক্যান্টিন চলছে। সাধারণ মানুষের সুবিধা হচ্ছে সেই বাসের ভেতর পাঁচ টাকার ডিম খাবার খেতে।" 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget