এক্সপ্লোর

Madan Mitra: তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী গুড্ডু রহমান

Trinamool Worker Arrested: তৃণমূল কর্মী আনিসুর রহমান ওরফে গুড্ডুকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই আনিসুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেশ কিছুদিন ধরেই জমা পড়ে বেলঘরিয়া থানায়।

কামারহাটি: গ্রেফতার কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ঘনিষ্ঠ তৃণমূলকর্মী । তোলাবাজি, হুমকি, জায়গা দখল-সহ ভুরি ভুরি অভিযোগ । গ্রেফতার মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী আনিসুর রহমান ওরফে গুড্ডু । বেলঘরিয়া থানার হাতে গ্রেফতার হয়েছেন মদন মিত্র (Madan Mitra) ঘনিষ্ঠ তৃণমূলকর্মী গুড্ডু ।

আরও পড়ুন: "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের

জানা গিয়েছে, তৃণমূল কর্মী আনিসুর রহমান ওরফে গুড্ডুকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ । এই আনিসুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেশ কিছুদিন ধরেই জমা পড়ে বেলঘরিয়া থানায় । ওই এলাকায় একাধিক কারখানা রয়েছে । জানা গিয়েছে, সেই সব কারখানা থেকে তোলা আদায় করা ও জায়গা দখল করে রাখার মতো অভিযোগ রয়েছে এই গুড্ডু রহমানের বিরুদ্ধে ।

আনিসুর রহমান ওরফে গুড্ডু রহমানের বিরুদ্ধে জমা পড়া এই সব অভিযোগের ভিত্তিতেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । স্থানীয় সূত্রে খবর, এই গুড্ডু রহমান আসলে মদন মিত্র ঘনিষ্ঠ । এ ছাড়াও এই ব্যক্তি একজন সক্রিয় তৃণমূল কর্মীও বটে । পুলিশ সূত্রে খবর, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । 

আরও পড়ুন: "... তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না", স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উল্লেখ্য, বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী, পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক । গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় । তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি পুলিশের । পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী । তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল । তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান স্থানীয়দের ।

এ ছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল নেতা নজরুল মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ডিজেল । অভিযোগ, বেআইনিভাবে মজুত করে রাখাছিল এই ডিজেল । গতকাল স্থানীয় বাসিন্দারা নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ । উদ্ধার করা হয় মজুত ৪৮ ব্যারেল ডিজেল । বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক । তবে নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ । নজরুলের বাড়ি থেকে আটক হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget