এক্সপ্লোর

Samik Bhattacharya: "... তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না", স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

Trinamool: শমীক ভট্টাচার্য বলছেন, "এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল। তৃণমূল আদপেই কোনও রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন, তারা এখন আক্রমণ করছেন। এখন বিবৃতি দিয়ে কী হবে?"

কলকাতা: গতকাল সোনারপুর গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ও জুতো ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে খবর । আর সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হতে আটক হয়েছেন একাধিক ব্যক্তি । এদের মধ্যে কেউ সক্রিয় তৃণমূল নেতা, আবার কারও পরিবার বলছেন, সে নাকি তৃণমূলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্তই নয়, কিন্তু এবার এই নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ।           

আরও পড়ুন: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক

শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলছেন, "এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল । কারণ, তৃণমূল আদপেই কোনও রাজনৈতিক দল ছিল না । যারা অভুক্ত ছিলেন, তারা এখন আক্রমণ করছেন । আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যেই আছে । এখন বিবৃতি দিয়ে কী হবে?"           

এর মধ্যে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) -এর মুখে শোনা যায় ২০১৬ সাল ও তার পরবর্তীতে ভোট হিংসায় খুন হয়ে যাওয়া বিজেপি নেতা ও কর্মীদের প্রসঙ্গ । তিনি বলেন, "২০১৬ সালের আগে থেকে ৩২১ জন বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছেন । আপনারা একবার ২০২১ সালে নির্বাচন পরবর্তী ১৫ টা দিনের কথা, ২৫ টা দিনের কথা চিন্তা করুন । আর আজ তাকিয়ে দেখুন ।"           

আরও পড়ুন: "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের

কী ব্যবস্থা নেওয়া হবে ? কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাও তিনি জানালেন । কোনও বিজেপি কর্মীও যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা নেবে । সরকার সরকারের মতো চলবে । সেখানে আমাদের কোনও কর্মীর কোনও বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে । দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে । এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না ।"           

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget